সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে বেরিয়েছিলেন। নজরে পড়তেই সস্ত্রীক শাহিদ কাপুরকে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। আর সেখানেই ঘটে বিপত্তি! ফটোশিকারিদের হুড়োহুড়ি আর চিৎকারে রেগে কাঁই হয়ে যান ‘কবীর সিং’ অভিনেতা। এরপরই সাংবাদিকদের উপর প্রায় চড়াও হন শাহিদ।
তারকা হলেই হল। দিনরাত পাপ্পারাজিদের লেন্সের ফোকাস যে তাঁদের দিকে থাকবে, তা বলাই বাহুল্য়। শাহিদ-মীরাকে দেখেও তাঁদের লেন্সবন্দি করতে এগিয়ে গিয়েছিলেন ফটোশিকারিরা। শাহিদের নাম ধরে ডাকতেও শোনা যায় অনেককে। আর সেই চিৎকার শুনেই মেজাজ হারান শাহিদ কাপুর।
‘কবীর সিং’ মেজাজে অভিনেতা বলে ওঠেন, “আস্তে কথা বলো। এত চিৎকার কীসের? আমি তো এখানেই রয়েছি। উন্মাদের মতো চেঁচাচ্ছে! আমি গাড়িতে উঠে চলে গেলে, তারপর সব চেঁচিও। এখন রিল্যাক্স করো।”
[আরও পড়ুন: ৪৮ বছর বয়সে বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রি টুইঙ্কলের, স্ত্রীকে শুভেচ্ছা গর্বিত অক্ষয়ের]
View this post on Instagram
প্রসঙ্গত, শেষ ‘ফার্জি’ সিরিজে দেখা গিয়েছে শাহিদ কাপুরকে। সেই সিরিজের সুবাদেই ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন তিনি। এরপর এক অ্যাকশন থ্রিলার ছবিতে অভিনয় করার কথা শাহিদের। যদিও সেই সিনেমার নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা।
[আরও পড়ুন: প্রেমিকা, ছেলেদের সঙ্গে নিয়ে ডিনার ডেটে হৃত্বিক! ‘আপনি কেমন বাবা?’, শুনতে হল খোঁটা]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক