সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় রাহুল-প্রিয়াঙ্কা সম্পর্কের সব ঝামেলা ভুলে ফের একসঙ্গে থাকার প্ল্য়ান করেছেন। আর এই সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন একেবারেই ছেলে সহজের কথা ভেবে। আর এবার সেই পুনর্মিলনের হাওয়া বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেও। ওপার বাংলার গুঞ্জন বলছে, সব তিক্ততা দূরে সরিয়ে ফের নাকি একছাদের তলায় একসঙ্গে থাকতে চলেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
সম্প্রতি একটি ছবির প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অপু। সেখানেই শাকিবের সঙ্গে সম্পর্কে ফেরার ইঙ্গিত দিলে অভিনেত্রী। স্পষ্ট করে কিছু না বললেও, অপুর মন্তব্য় গুঞ্জনকে উসকে দিয়েছে।
[আরও পড়ুন: জিয়া খান মৃত্যু মামলার রায় আজ, সূরজ কি নির্দোষ?]
তা কী বলেছেন অপু?
সাংবাদিক সম্মেলনে অপু বলেন, ”আমরা এক হচ্ছি কি না, এর মধ্যে তো গোপনীয়তা কিছু নেই। আমি সব কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসি। আর এক হওয়ার কথা তো দর্শকেরা বলবেন।” এখানেই থেমে থাকেননি অপু। কথা কথায় অপুর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিতেও উঁকি দিয়েছেন তিনি।
তবে প্রশ্ন হল, শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলিকে নিয়ে। শাকিব, শবনম ও অপুর সমীকরণ কী হবে, তা দেখার অপেক্ষাতেই রয়েছে দু’বাংলার দর্শক।
[আরও পড়ুন: ‘সংবাদ প্রতিদিন’-এর খবরের জের, বীরভূমের লোকশিল্পীকে প্রাপ্য সম্মান বাংলাদেশি পরিচালকের]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত