Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Sharmin Segal

‘ধুর, অভিনেত্রী নয়, ডাক্তার হতে চেয়েছিলাম’, ট্রোলড হতেই পালটি খেলেন ‘হীরামাণ্ডি’র শরমিন

কী বললেন শরমিন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৪, ১৮:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৪, ১৮:১০

options
link
‘ধুর, অভিনেত্রী নয়, ডাক্তার হতে চেয়েছিলাম’, ট্রোলড হতেই পালটি খেলেন ‘হীরামাণ্ডি’র শরমিন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হীরামাণ্ডি’ মুক্তি পাওয়ার পর থেকেই নেটপাড়ায় ট্রোলের শিকার অভিনেত্রী শরমিন সেহগাল। নেটিজেনদের একাংশ মনে করেন, শরমিন একেবারেই অভিনয় করতে পারেন না। শুধুমাত্র সঞ্জয় লীলা বনশালির ভাগ্নি বলেই এই সিরিজে সুযোগ পেয়েছেন তিনি। এসব ট্রোলিং নিয়ে এবার মুখ খুললেন শরমিন। এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, ”ধুর, আমি তো অভিনেত্রীই হতে চাইনি। বরং ডাক্তার হতে চেয়েছিলাম।”

এই সাক্ষাৎকারে শরমিন আরও জানান, ”আসলে বরাবরই আমি ডাক্তার হতে চেয়েছিলাম। কলেজে পড়ার সময় নাটক করেছি। তখনও আমার অভিনয় দেখে লোকে হাসাহাসি করত। অভিনয় ব্যাপারটা ভালো লাগত, কিন্তু কখনই সিরিয়াসলি নিইনি আমি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অর্জুন-মালাইকার বিচ্ছেদ পাকা! ৬ বছরের সম্পর্কে ইতি, নেপথ্যে তৃতীয় ব্যক্তি?]

শরমিনের কথায়, ‘‘ বনশালি দেখেছিলেন, আমার মধ্যে অভিনয় শেখার ইচ্ছে রয়েছে। অভিনয়ের স্কুলে প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আমি মামাকে বলি কোনও একটা ছবির জন্য আমার অডিশন নিতে। তিনি তখন ‘মালাল’ ছবির পরিচালক মঙ্গেশের কাছে যেতে বলেন। তিনি মনে করেন, ‘মালাল’-এর জন্য আমিই ঠিক ছিলাম। আর তার পরই হীরামাণ্ডি। আমি কিন্তু অনেকগুলো অডিশন দিয়েছিলাম আলমজেবের চরিত্রে অভিনয় করার জন্য।’’

‘হীরামাণ্ডি’র মুক্তির পর থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়ে চলেছেন শরমিন। আলমজেব-এর মতো এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কেন এহেন ‘ভাবলেশহীন’ অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে?

শোনা যাচ্ছে, নিন্দুকদের জেরেই নাকি শরমিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন লক করে দিয়েছেন।

[আরও পড়ুন: দার্জিলিংয়ে পূর্ণিমার রাতে চা পাতা তুললেন নীল-তৃণা, ১ কেজি চায়ের দাম ১ লক্ষ টাকা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.