Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Cannes festival

কান চলচ্চিত্র উৎসবে সিকিমের ‘তারা’, ছবির অজানা গল্প শোনালেন পরিচালক সামথেন

কী বললেন পরিচালক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৪, ২২:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৪, ২২:২০

options
link
কান চলচ্চিত্র উৎসবে সিকিমের ‘তারা’, ছবির অজানা গল্প শোনালেন পরিচালক সামথেন zoom
Advertisement

আকাশ মিশ্র: সিকিমের ‘তারা’ এবার উজ্জ্বল হবে ফ্রান্সের আকাশে! উঁচু-নিচু, পাহাড়ি পথ বেয়ে সেই ‘তারা’ এবার জায়গা করে নেবে কান শহরে। আর সেই ‘তারা’র কান যাত্রার নেপথ্য়ের কারিগর সিকিমের জনপ্রিয় পরিচালক সামথেন ভুটিয়া।

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্য়ে ফ্রান্সের কান শহরে সাজ সাজ রব। খবরে এসেছে, এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির থাকবেন বলিউডের ঐশ্বর্য রাই বচ্চন, অদিতি রাই হায়দারিরা। শোনা যাচ্ছে, আলিয়াও থাকতে পারেন এই চলচ্চিত্র উৎসবে। যখন কান শহরে বলিউডের উপস্থিতি নিয়ে নানা খবর, নানা হইচই। ঠিক সেই সময় চুপিসাড়ে দেশের পাহাড়ি রাজ্য সিকিমের পরিচালক সামথেন ভুটিয়ার ছবি ‘তারা’ জায়গা করে নিল আর্ন্তজাতিক এই ফিল্ম উৎসবে। এবারের কান উৎসবে দেশ-বিদেশি ফিল্ম অনুরাগীদের নজর কাড়তে চলেছে সিকিমের ‘তারা’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টলিউডে এবার সত্যেন বোসের বায়োপিক! কিংবদন্তি বিজ্ঞানীর চরিত্রে যিশু না অনির্বাণ?]

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে পরিচালক সামথেনের সঙ্গে যোগাযোগে করা হলে তিনি জানান, ”খুবই আনন্দের ব্যাপার। বিদেশের মাটিতে নিজের প্রান্তের গল্প বলতে পারাটা সত্যিই খুব বড় পাওয়া। গোটা দুনিয়া জানুক, আমাদের সংস্কৃতি সম্পর্কে। আর আমার ছবি তারা সেই সংস্কৃতিকেই তুলে ধরবে।”

সিকিমের নাথাং ভ্যালিতে শুট হয়েছে এই ছবির। পাহাড়ি সৌন্দর্যকে তুলে ধরার সঙ্গে সঙ্গে এক বিশেষ সামাজিক বার্তা দিয়েছে সামথানের এই ছবি। পরিচালকের কথায়, ”আমাদের মধ্যে অদ্ভুত একটা অভ্য়াস রয়েছে। আমরা শুধু নিজেদের কথা ভাবি। পরের প্রজন্মের কথা ভুলে যাই। এর ফলে আমাদের কিছু অভ্যাস, পরের প্রজন্মের প্রতি চালিত হয়। যা অনেক সময়ই ক্ষতিকারক হয়ে ওঠে। তাই আমাদের সব সময় নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই কাজ করা উচিত। আমার ছবি তারা এমনই এক গল্প বলে।”

বাংলার সঙ্গে নাড়ির টান অনুভব করেন সিকিমের পরিচালক সামথেন। পছন্দ করেন বাংলার লোকসঙ্গীত, বাংলার সিনেমা। তাঁর প্রিয় পরিচালক সত্যজিৎ রায়। ‘পথের পাঁচালী’ ছবিই তাঁর সিনেমা তৈরির অনুপ্রেরণা। ‘তারা’ ছবিতে সেই ছাপও রেখেছেন তিনি।  

[আরও পড়ুন: শাহরুখের আগে ‘মন্নত’ কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমন! কেন কিনলেন না ভাইজান? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.