Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Honey Singh

গুরুপ্রণাম! মঞ্চ থেকে নেমে এ আর রহমানের পায়ে মাথানত করে আশীর্বাদ নিলেন হানি সিং

হানি সিংয়ের কাছে রহমান হলেন ভগবান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২২, ২৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২২, ২৩:৩৬

options
link
গুরুপ্রণাম! মঞ্চ থেকে নেমে এ আর রহমানের পায়ে মাথানত করে আশীর্বাদ নিলেন হানি সিং zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবু ধাবু এখন একেবারেই জমজমাট। প্রায় গোটা বলিউড এখন জড়ো হয়েছে আবু ধাবুতে আইফা পুরস্কারের অনুষ্ঠানে। সলমন খান থেকে সারা আলি খান রয়েছেন সবাই। রয়েছেন সংগীত পরিচালক এ আর রহমান (A R Rahman), সংগীতশিল্পী হানি সিং। আর এত তারকা এক জায়গা যখন, তখন যে অভিনব কিছু ঘটবে সেটাই স্বাভাবিক। ঠিক তেমনটাই ঘটল।

কয়েক বছর আগে বিনোদন জগতে হইচই ফেলে দিয়েছিলেন সংগীতশিল্পী হানি সিং (Yo Yo Honey Singh)। তবে হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে যান তিনি। শোনা যায়, মানসিক অবসাদে ভুগছিলেন। নেশায় ডুবে গিয়েছিলেন। এখানেই শেষ নয়, হানি সিংয়ের নামে নানা মামলাও চলছে আদালতে, যার মধ্যে রয়েছে স্ত্রীয়ের সঙ্গে দাম্পত্য কলহও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী দোলন রায়, কেমন আছেন? জানালেন স্বামী দীপঙ্কর দে ]

তবে হানি সিং সব কিছু ভুলে এখন ঘুরে দাঁড়াতে চান। আর তাই তো নতুন করে মন দিয়েছেন কেরিয়ারে। আর আইফা অনুষ্ঠানে সেটাই যেন বুঝিয়ে দিলেন।

আইফার মঞ্চে তখন পারফর্ম করছিলেন হানি সিং। মঞ্চের সামনে দর্শকের আসনে বসেছিলেন এ আর রহমান। হঠাৎ করেই মঞ্চ থেকে নেমে রহমানের পায়ে মাথা নত করে বসে রইলেন হানি সিং। হানির এই কীর্তি দেখে একেবারে হতবাক রহমানসহ অন্য়ান্য দর্শক। হানির কথায়, রহমান তাঁর কাছে ভগবান। তাই পা ছুঁতেই হবে!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by yyhs.india_ (@yyhs.india_)

ভাংড়া গানের সুরকার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন হানি সিং। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমায় গান গেয়ে। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করান। খ্যাতির শিখরে থাকাকালীনই মানসিক অবসাদের শিকার হয়েছিলেন হানি। এক সাক্ষাৎকারে জানালেন সে কথা। হানি জানান, আচমকা তাঁর মনে হয়েছিল চারপাশের সমস্ত কিছু মিথ্যে। কোনও কিছুরই অর্থ নেই। এর প্রভাব তাঁর পারফরম্যান্সে পড়ছিল। রাতে ঘুমোতেও পারতেন না। হানি সিং জানিয়েছিলেন, এই সময় শাহরুখ খান ও দীপিকা তাঁকে খুব সাহায্য করেছিলেন। তবে এখন সব কিছু ভুলে কেরিয়ারে এগিয়ে যেতে চান হানি সিং। 

[আরও পড়ুন: ফের উদ্ভট ফ্যাশন উরফি জাভেদের, এবার চটের বস্তা গায়ে জড়িয়ে এলেন ক্যামেরার সামনে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.