Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Justin Timberlake

গ্রেপ্তার জাস্টিন টিম্বারলেক, হঠাৎ কী অপরাধ করলেন জনপ্রিয় পপ তারকা ও অভিনেতা?

আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন গায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪, ২০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪, ২০:৪৮

options
link
গ্রেপ্তার জাস্টিন টিম্বারলেক, হঠাৎ কী অপরাধ করলেন জনপ্রিয় পপ তারকা ও অভিনেতা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের রাস্তা থেকে গ্রেপ্তার হলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন টিম্বারলেক। সূত্রের খবর সোমবার রাতে গ্রেপ্তার হয়েছে জাস্টিন। তাঁর বিরুদ্ধে অভিযোগ নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। নিউ ইয়র্কের স্যাগ হার্বারে পুলিশি হেফাজতে নেওয়া হয় তাঁকে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার মধ্যরাতে এক হোটেলে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান জাস্টিন। বাড়ি ফেরার সময় হঠাৎই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এমনকী, ট্র্যাফিক আইনও ভঙ্গ করার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গাড়ির ভিতর নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। মঙ্গলবার আদালতে শুনানি হবে তাঁর। টিম্বারলেকের গ্রেপ্তারির ঘটনা নিয়ে এখনই বিশদে জানাতে নারাজ পুলিশ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, কোন কোন ধারায় অভিযুক্ত হলেন গায়ক, তা ঘোষণা করা হবে মঙ্গলবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

পপ গানের দুনিয়ায় বেশ কয়েক বছর ধরে নাম করেছেন জাস্টিন। শুধু গানে নয়, অভিনয়েও নজর কেড়েছেন তিনি। ‘দ্য লাভ গুরু’, ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ ছবি থেকেই অভিনয়ে নজর কাড়েন অভিনেতা।

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.