রাস্তা পরিষ্কার করে কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ইসকনের রথযাত্রায় উপস্থিত থেকে পুজোয় অংশগ্রহণ করলেন। বললেন, “রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য।” পাশাপাশি ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে বললেন, “অন্যান্য রাজ্যে ইসকন এই দায়িত্ব পালন করছে। ১ আগস্ট থেকে স্কুলে মিড-ডে মিল দেবে ইসকন।” আগামীতে ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের সঙ্গেও রাজ্য সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:
বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষ্যে সকাল থেকেই ভিড় কলকাতা ইসকনে। নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। সকলের সঙ্গে কথা বলার পর পুজোয় অংশগ্রহণ করেন তিনি। তারপর রাস্তা পরিষ্কার করে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারপর রথের দড়িতেও টান দেন মুখ্যমন্ত্রী।
জগন্নাথদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করতেও দেখা যায় তাঁকে। এ দিন রথযাত্রায় উপস্থিত থেকে তিনি বলেন, “গীতার অমোঘ বাণীগুলিকে নিজের চলার পথের অংশ করে সমাজ, জাতিকে কলুষিত মুক্ত করে অশুভর বিরুদ্ধে শুভর লড়াই চলুক প্রার্থনা করব।” এরপরই তিনি বলেন, “আপনারা জানলে খুশি হবেন ইসকনের সঙ্গে রাজ্য সরকার যৌথ ভাবে কাজ শুরু করেছে। আমরা ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা মহানগরে ১ আগস্ট থেকে এই কাজ করবে। আমরা ইসকন, ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের সঙ্গে কাজ করবে। এই রথযাত্রা শুভ হোক।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোয় আর নয় রাজনৈতিক দখলদারি! উৎসবের আনন্দ থাকুক সাধারণ মানুষের হাতে
-
মুখ ভরে যাচ্ছে ব্রণ-ছোপে, মেক-আপ শেষে ভিজে অবস্থাতেই স্পঞ্জ তুলে রাখছেন না তো?
-
রাতে থাকছেন না সিনিয়র চিকিৎসক, অপরিষ্কার হাসপাতাল! কল্যাণী জেএনএমে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
-
ভুয়ো সার্টিফিকেট রুখতে কড়া স্বাস্থ্যভবন! এবার জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে নয়া নিয়ম, মানতে হবে শর্তও
-
শত বিতর্কেও মন্ত্রী করেছিলেন মমতা, ২১ জুলাইয়ের আগে তৃণমূল ছাড়লেন সেই মণীশ গুপ্ত