সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিয়ে করতে চলেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। খবর অনুযায়ী, প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কণিকা। জানা গিয়েছে, লন্ডনেই গৌতমের গলায় মালা পরাবেন কণিকা। খুব শীঘ্রই মুম্বই থেকে লন্ডনে উড়ে যাবেন বলিউডের এই গায়িকা।
১৯৯৮ সালে ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে প্রথম বিয়ে করেন কণিকা কাপুর। রয়েছে তাঁদের তিন সন্তানও। তবে ২০১২ সালে সেই সম্পর্কে ভাঙন ধরে। রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় গায়িকার। গুঞ্জন বলছে, বেশ কয়েক বছর ধরেই গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ কণিকা। মাঝে মধ্যেই গৌতমের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে লন্ডনে পাড়ি দেন তিনি। ২০২০ সালে লন্ডন থেকে ফিরে করোনা আবহে লখনউতে পার্টি করেছিলেন কণিকা। তারপর কণিকার করোনাও ধরা পড়ে। পার্টি করায় তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন জনতা। গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়েছিল কণিকাকে নিয়ে। তবে সে সব অতীত। বলিউডে একের পর এক হিট দিয়ে সব বিতর্কে জল ঢেলেছেন কণিকা। তাঁর গাওয়া পুষ্পা ছবির ‘ও অন্তমাওয়া’র হিন্দি ভার্সান সুপারহিট! কয়েক দিন আগে সানি লিওনের মিউজিক ভিডিও ‘মধুবন মে’ রাধিকা গানটি গেয়েও বিতর্কে জড়িয়ে ছিলেন কণিকা।
[আরও পড়ুন: বলিউডে পা রাখছেন ছেলে, কিরণের থেকেই পেলেন সেরা উপহার, জন্মদিনে অকপট আমির]

তবে এই বিয়ের ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি কণিকা। শোনা যাচ্ছে, লন্ডনে পৌঁছে খুব ছিমছামভাবে বিয়ে সারবেন তিনি।
[আরও পড়ুন: ৩ দিনে বক্স অফিসে রেকর্ড ব্যবসা, বিজেপি শাসিত চার রাজ্যে করমুক্ত ‘কাশ্মীর ফাইলস’]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত