সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির (Ram Temple) তৈরির জন্য আর্থিক অনুদান দিলেন সোনু নিগম (Sonu Nigam)। লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই অর্থ সাহায্য তুলে দেন। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয় ছবি।
Singer Sonu Nigam met Uttar Pradesh Chief Minister Yogi Adityanath at the latter’s residence, today in Lucknow. pic.twitter.com/r2fd8um2y0
Advertisement— ANI UP (@ANINewsUP) January 25, 2021
[আরও পড়ুন: বিয়ের পরই স্ত্রীর সুরক্ষায় সচেতন বরুণ, সাবধান করলেন পাপারাজ্জিদের, দেখুন ভিডিও]
লকডাউনের পর নিউ নর্ম্যাল, দীর্ঘ সময় দুবাইয়ে ছিলেন সোনু নিগম। কিছুদিন আগেই মুম্বইয়ে ফেরেন বলিউড গায়ক। সেখান থেকে রবিবার অযোধ্যায় যান। পৌঁছেই হনুমানগড়ি মন্দিরে গিয়ে পুজো দেন। বেরিয়ে এসে সাংবদিকদের জানান, অনেকদিন ধরেই অযোধ্যায় আসার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু মুম্বই ও দুবাইয়ে কাজের ব্যস্ততার জন্য এতদিন আসতে পারেননি। এবার সময় পেয়েছেন তাই চলে এসেছেন। অযোধ্যায় এসে অভিভূত সোনু নিগম। জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাম মন্দির নির্মাণের এই কাজে তিনিও অংশীদার হতে চান। সুযোগ পেলে মন্দিরে একটি ইট গাঁথতে চান। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া ভারতের গর্বের বিষয় বলেই জানান সোনু। দেশের সমস্ত বাসিন্দাকে এই মন্দির তৈরির কাজে সাহায্য করতে বলেন। রাম মন্দির নিয়ে একটি গানও তৈরি করার ইচ্ছা সোনু নিগমের।
[আরও পড়ুন: এক ফ্রেমে যশ-রোশনের ছবি ভাইরাল, বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট শ্রাবন্তীর]
মন্দিরের পাশাপাশি উত্তরপ্রদেশে ফিল্ম সিটি তৈরি প্রসঙ্গেও নিজের মতামত জানান সোনু নিগম। তাঁর মতে, বলিউড দেশের বিনোদনের প্রধান কেন্দ্র হতেই পারে। তার পাশাপাশি যদি উত্তরপ্রদেশেও উন্নতমানের আরও একটি ফিল্ম সিটি হয় তাহলে বিনোদন জগতের কর্মীদের উপকার হবে। কাজের পরিসর আরও অনেক বাড়বে। অনেক বেশি মানুষ কাজের সুযোগ পাবেন।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?