Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
sobhan ganguly

জঙ্গলে সোহিনীর সঙ্গে একান্তে শোভন, আদুরে ছবি পোস্ট করে কী লিখলেন গায়ক?

দুজনের বিয়ের খবর রটে গেলেও, শোভন-সোহিনী এ ব্যাপারে স্পিকটি নট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৪, ২১:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৪, ২১:১৮

options
link
জঙ্গলে সোহিনীর সঙ্গে একান্তে শোভন, আদুরে ছবি পোস্ট করে কী লিখলেন গায়ক? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জনে থাকলেও, গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার কিছুতেই স্বীকার করবেন না, তাঁরা প্রেমে রয়েছেন। এমনকী, দুজনের বিয়ের খবর রটে গেলেও, শোভন-সোহিনী এ ব্যাপারে স্পিকটি নট। কিন্তু এরই মাঝে সোশাল মিডিয়ায় নিজেদের ছবি দিয়ে, এই প্রেম গুঞ্জনকে বার বার যেন উসকে দিচ্ছেন এই জুটি। কখনও সোহিনীর, তো কখনও শোভনের সোশাল মিডিয়া থেকে ছড়িয়ে পড়ছে দুজনের নানা আদুরে ছবি।

এই যেমন সম্প্রতি এক থ্রোব্যাক ছবি পোস্ট করলেন শোভন। যেখানে দেখা গেল জঙ্গলে একান্তে সময় কাটাচ্ছেন দুজনে। এরকমই এক ছবি পোস্ট করে হরেকরকম হৃদয়ের ইমোজি পোস্ট করলেন শোভন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও প্রশ্ন: ১৯৬৫ ঘণ্টায় তৈরি আলিয়ার শাড়ি, বউমার ‘মেট গালা’ কীর্তিতে গর্বিত শাশুড়ি নীতু! বললেন…]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by shovan ganguly 🎧🎵 (@shovan_ganguly)

বেশ কয়েক মাস আগে শোভন তাঁর সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল সোহিনীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোভন। আর সেই ছবি পোস্ট করে, শোভন লিখলেন, ”শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল…”। শোভনের এই পোস্ট কি সোহিনীর প্রতি প্রেম উজাড় করেই? এই নিয়ে অবশ্য টলিপাড়ায় জোর গুঞ্জন। এই পোস্ট নিয়ে শোভন ও সোহিনী মুখ না খুললেও, সোশাল মিডিয়া থেকে আপাতত গায়েব এই ছবি ও ক্যাপশন।

কয়েকদিন আগেই খবরে আসে রণজয় বিষ্ণুর সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী। অন্যদিকে, শোভন ও স্বস্তিকা দত্তর ব্রেকআপ! নিন্দুকরা কিন্তু এই সুযোগে দুইয়ে দুইয়ে চার করছেন।

[আরও পড়ুন: ‘কোনও খান-কাপুর নয়! বচ্চনের পরই আমি’, ট্রোলড হয়েও ‘মেজাজি’ কঙ্গনা, ফের কী বললেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.