সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই শিবের আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি মেতে উঠেছেন শিবের পুজোয়। বাদ পড়লেন না শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খান। শঙ্খ বাজিয়ে, আরতি করে শিবপুজোয় অংশ নিলেন সোহা। সঙ্গে ছিলেন স্বামী কুণাল খেমু ও মেয়ে ইনায়া।
ইনস্টাগ্রামে সেই পুজোরই ভিডিও শেয়ার করেছেন কুণাল খেমু (Kunal Khemu)। যেখানে দেখা গিয়েছে, সোহার মেয়ে ইনায়া শিবপুজো করছেন। শুধু তাই নয়, গোটা পরিবারই একসঙ্গে ঠাকুর ঘরে বসে শিব আরাধনা করছেন। শুধু পুজো নয়, পাত পেরে ভোগও খেয়েছেন সোহা (Soha Ali Khan) ও কুণাল।
[আরও পড়ুন: ছয় আঙুলের লোকরা সাবধান! ‘লকআপে’ ঢুকেই হৃতিককে খোঁচা কঙ্গনার]
২০০৯ সালে সোহা ও কুণালের প্রথম আলাপ। তারপর বন্ধুত্ব ও প্রেম। ২০১৪ সালে প্যারিসে সোহার আঙুলে আংটি পরান কুণাল খেমু ২০১৫ সালে সাত পাকে বাঁধা পরেন এবং তারপর ২০১৭ সালে সন্তান ইনায়ার জন্ম হয়।
View this post on Instagram
তবে শুধুই সোহা আলি খান নয়, শিবের আরাধনায় মাতলেন হৃতিক রোশনের বাবা ও মা। পানভেলের মন্দিরে পৌঁছে পুজো দিলেন রাকেশ রোশন।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন, অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, মৌনি রায়।
T 4207 – 🌺🙏🌺🙏🌺
हर हर महादेव ! काशी विश्वनाथ क़ी जय हो ! सब पर भोले भंडारी कृपा करें !
🌺🙏🌺🙏🌺 pic.twitter.com/1E2RsXkCY0— Amitabh Bachchan (@SrBachchan) March 1, 2022
करपूर गौरम करूणावतारम
संसार सारम भुजगेन्द्र हारम |
सदा वसंतम हृदयारविंदे
भवम भवानी सहितं नमामि ||
🌸 🍃 आप सभी को महाशिवरात्री की हार्दिक शुभकामनाएँ 🍃🌸#myoneandonly pic.twitter.com/G4YH3aLKFL— Mouni Roy (@Roymouni) March 1, 2022
[আরও পড়ুন: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে শ্রাবন্তী, হতে পারে হাজতবাস! ]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!