সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলি অভিনেত্রী মিষ্টি সিংয়ের বিয়ের রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়ের (Solanki Roy) বিয়ের সাজের ভিডিও। ব্যস, এই ভিডিও ছড়িয়ে পড়তেই টেলপাড়া জুড়ে নানা গুঞ্জন। অনুরাগীদের মনে প্রশ্ন শোলাঙ্কি হঠাৎ বিয়ের সাজে কেন? তাহলে কী ফের বিয়ে করলেন শোলাঙ্কি?
তবে গুঞ্জন দ্বিগুন হওয়ার আগে ব্য়াপারটা একটু খোলসা করা যাক বরং। সম্প্রতি ইনস্টাগ্রামে শোলাঙ্কির কনে সাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, শোলাঙ্কির পরনে বেনারসি, হাতে শাঁখা পলা, গায়ে ভারী গয়না। একেবারে নতুন বউয়ের রূপে শোলাঙ্কি। এই ভিডিও ভাইরাল হতেই সবার প্রশ্ন, শোলাঙ্কি কি ফের বিয়ের পিঁড়িতে বসেছেন?
View this post on Instagram
[আরও পড়ুন: ‘ঘুম আসত না…’, অক্ষয়ের সঙ্গে বাগদান! সম্পর্ক ভাঙা নিয়ে কথা বলতে গিয়ে কান্না রবিনার]
তবে সত্য়িটা হল, এটা একেবারেই বিজ্ঞাপনের একটি ভিডিও। ব্রাইডাল বিজ্ঞাপনের জন্য়ই এমনটি সেজেছেন শোলাঙ্কি।
২০১৮ সালে ইচ্ছে নদী ধারাবাহিকের পর পরই বহুদিনের বন্ধু শাক্য বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শোলাঙ্কি। এরপর স্বামীর সঙ্গে দেশ ছেড়ে নিউজিল্য়ান্ডে পাড়ি দেন অভিনেত্রী। তবে কয়েক বছর পর ফের কলকাতায় ফিরে এসে অভিনয় শুরু করেন। গুঞ্জন উঠেছিল, শোলাঙ্কি ও তাঁর স্বামীর সম্পর্কের চিড় নিয়ে। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খুলতে চাননি তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছিলেন, এসব সমালোচনা, গুঞ্জন, বিতর্ক থেকে নিজেকে দূরেই রাখতে চান তিনি।
[আরও পড়ুন: কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, নায়ক অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন