Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Srabanti Chatterjee

মায়ের বিয়ে ভাঙার জল্পনার মাঝেই ইনস্টাগ্রামে বড় ঘোষণার আভাস শ্রাবন্তীপুত্র ঝিনুকের

আদৌ কি শ্রাবন্তী-রোশনের সম্পর্ক ভাঙতে চলেছে? কেন এমন পোস্ট শ্রাবন্তীপু্ত্রের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২০, ১২:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২০, ১২:০৩

options
link
মায়ের বিয়ে ভাঙার জল্পনার মাঝেই ইনস্টাগ্রামে বড় ঘোষণার আভাস শ্রাবন্তীপুত্র ঝিনুকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বিয়েটাও কি ভাঙতে চলেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)? আলাদা থাকছেন রোশন (Roshan Singh) আর তিনি? এই প্রশ্নে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় ঘোষণার ইঙ্গিত দিল শ্রাবন্তীপুত্র ঝিনুক মানে অভিমন্যু চট্টোপাধ্যায় (Abhimanyu Chatterjeee)।

শুক্রবারই ইনস্টাগ্রাম (Instagram) পোস্টটি করে অভিমন্যু। নিজের ও মায়ের একটি পুরনো ছবি শেয়ার করেছে। পাশাপাশি শেয়ার করেছে একটি ভিডিও। যাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংগীতের সৃষ্টি করা হয়েছে। নিজের পোস্টের ক্যাপশনেই অভিমন্যু লিখেছে, “বড় কিছু আসছে”।

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Something big coming up

A post shared by (@abhimanyuchatterjeee) on

[আরও পড়ুন: এখনও সংকটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্বাসনালীতে ট্রাকিওস্টোমি নিয়ে দ্রুত সিদ্ধান্ত]

নভেম্বরেই শুরুতেই খবর রটে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে। এমনকী দু’জনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও একসঙ্গে আর কোনও ছবি নেই। তবে শ্রাবন্তীর ফেসবুক প্রোফাইলে রোশনের সঙ্গেই তাঁর ছবি রয়েছে। এরপরই গুঞ্জন ছড়ায় রোশন আর শ্রাবন্তী নাকি আলাদা থাকছেন। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।

উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ (Mayar Badhon) সিনেমার মাধ্যমে টলিউডে (Tollywood) প্রবেশ করেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে (Rajiv Kumar Biswas) বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের ডিভোর্স হয়। তারপর থেকে দু’জনের ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে (Krishan Vraj) বিয়ে করেন টলি বিউটি। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে নানা ভালবাসার মুহূর্ত শেয়ার করেছিলেন। এমনকী, শ্রাবন্তী সঞ্চালিত রিয়ালিটি শো ‘সুপারস্টার পরিবারে’ও রোশন ও তাঁর পরিবারকে দেখা গিয়েছিল। তার কোনও প্রমাণই এখন আর শ্রাবন্তী কিংবা রোশনের ইনস্টাগ্রাম প্রোফাইলে নেই। এমন অবস্থাতেই ঝিনুকের এই পোস্ট কৌতূহল বাড়াল। আদৌ কি শ্রাবন্তী-রোশনের সম্পর্ক ভাঙতে চলেছে? নাকি এই সাসপেন্স নতুন কোনও ঘোষণার আগে চাঞ্চল্য সৃষ্টি করার হাতিয়ার মাত্র।

[আরও পড়ুন: বিতর্ক উপেক্ষা করেই ‘লক্ষ্মী’র প্রচার ভিডিওয় তৃতীয় লিঙ্গের অধিকারের দাবি অক্ষয়-কিয়ারার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.