Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Sonam Kapoor

বায়ুর সঙ্গে মিলিয়ে ছোট ছেলের কী নাম রাখলেন সোনম?

চলতি বছরের ২৯ মার্চ অভিনেত্রীর কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। সোশাল মিডিয়ায় সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন খোদ সোনম। এর আগে ২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দেন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৪:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৪:৫৭

options
link
বায়ুর সঙ্গে মিলিয়ে ছোট ছেলের কী নাম রাখলেন সোনম? zoom
ছোট ছেলের কী নাম রাখলেন সোনম? ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। ইতিমধ্যে খুদের ছবিও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। এবার বড় ছেলে বায়ুর সঙ্গে নাম মিলিয়ে ছোট ছেলের নাম দিলেন। পারিবারিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।

সোনমের বড় ছেলে বায়ু। ছোট ছেলের নাম রুদ্রলোক কাপুর আহুজা। কিন্তু কেন এমন নাম রাখার সিদ্ধান্ত, সে ব্যাখ্য়া নিজেই দেন অভিনেত্রী। সোশাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, “বেদ অনুযায়ী রুদ্র হল গর্জন, পরম শক্তি। দুঃখ বিনাশকারী, আরোগ্য রোধের নেপথ্য শক্তি। বায়ুর সঙ্গে গভীর সম্পর্কযুক্ত রুদ্র।” তিনি আরও জানান, “বিষ্ণুর নাম বায়ু। আমাদের ছোট ছেলে বিষ্ণুর কৃপায় একাদশী তিথিতে জন্মায়। দুই ভাইয়ের স্বর্গীয় জুটি। যা আমাদের কাছে আশীর্বাদের মতো। যা আমরা মন থেকে বিশ্বাস করি।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)

চলতি বছরের ২৯ মার্চ অভিনেত্রীর কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। সোশাল মিডিয়ায় সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন খোদ সোনম। এর আগে ২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দেন অভিনেত্রী। প্রথম পুত্র সন্তানের জন্মের চার বছর পর দ্বিতীয়বার মা-বাবা হিসেবে আরও একবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন সেলেব দম্পতি। একরত্তিকে ঘিরে এখন কাপুর ও আহুজা পরিবারে খুশির মরশুম সে কথা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, সোনমের গর্ভাবস্থার গুঞ্জন শুরু হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে। বেশ কিছু অনুষ্ঠানে সোনম অংশ নেওয়ার পরই অন্তঃসত্ত্বা গুঞ্জন জোরাল হয়। প্রথমে মুখে কুলুপ এঁটে থাকলেও নভেম্বরে প্রেগন্যান্সি চর্চায় সিলমোহর দেন খোদ সোনম। অভিনব কায়দায় স্ফীতোদর নিয়ে ফটোশুট করেন। বেবি বাম্প প্রদর্শন করেন আহুজা ঘরনি। প্রিন্সেস ডায়ানার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে হট পিঙ্ক পোশাকে শেয়ার করা ছবিতে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘মাদার’। বায়ুর জন্মের সময়ও সোনম কাপুরের অন্তঃসত্ত্বাকালীন ফটোশুট সকলের নজর কেড়েছিল। আপাতত সন্তান নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.