সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে কখন সম্পর্ক গড় আর কখন ভাঙে, তা নিয়ে স্বচ্ছ্ব ধারণা তৈরি করা খুব মুশকিল। কার্তিক আরিয়ান আর সারা আলি খানের কথাই ধরা যাক। যখন কার্তিক বলিউডে পায়ের তলার জমি শক্ত করতে চেষ্টা করছেন, তখন শোনা যাচ্ছিল অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তারপর সমীকরণ গেল বদলে। সারা আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ালেন তিনি। এখন আবার শোনা যাচ্ছে কার্তিক আর সারার সম্পর্কেও নাকি ভাঙন ধরেছে।
‘লাভ আজ কাল’ ছবির সিক্যুয়েল বানাচ্ছেন ইমতিয়াজ আলি। সেখানেই অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান। প্রেম জমতে শুরু করে তখন থেকেই। কিন্তু শুটিং শেষ হওয়ার পর দেখা যায় অস্তাচলে প্রেমও। শোনা গিয়েছে, শুটিং থেকে বেরিয়ে দু’জনেই নাকি নিজের নিজের রাস্তায় চলে যাচ্ছেন। বোঝাই যাচ্ছে অভিমান জমতে জমতে পাহাড় প্রমাণ হয়ে গিয়েছে। তাই একে অপরকে কার্যত এড়িয়ে চলছেন তাঁরা। কেউ কেউ তো আবার এও বলছেন, কাজ নিয়ে দু’জনেই নাকি অত্যধিক ব্যস্ত। কার্তিকের হাতে রয়েছে ‘ভুল ভুলইয়া ২’ আর ‘পতি পত্নী অউর উয়ো’। অন্যদিকে সারা ব্যস্ত ‘কুলি নাম্বার ১’ নিয়ে। কাজ নিয়ে তাঁরা বেশ ব্যস্ত। তাই কেউ কাউকে সময় দিতে পারছেন না। তাতেই নাকি সমস্যার সূত্রপাত।
[ আরও পড়ুন: রানুর পর অবিনাশ, বাংলার অন্ধ ছেলের গান শুনে কাঁদলেন রিয়ালিটি শোয়ের বিচারকরা ]
সূত্রপাত হয়েছিল ‘কফি উইথ করণ’-এ। করণ জোহরের ওই টক-শোয়ে সারা বলেছিলেন বলিউডের কোনও অভিনেতাকে ডেট করতে হয় তবে তিনি কার্তিক আরিয়ানকে বেছে নেবেন। তারপর থেকে কার্তিক আরিয়ান আর সারা আলি খানকে নিয়ে চর্চা চলছেই। তারপর থেকে সারা আর কার্তিক আরিয়ানকে একত্র করতে উদ্যোগ নিয়েছে তামাম বলিউড। তাঁদের কেমিস্ট্রিতে অনুঘটকের কাজ করেন পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর ‘লাভ আজ কাল’-এ একসঙ্গে কাজ করে এই জুটি। তারপর থেকে প্রেম ক্রমশ জমে উঠছিল। কিন্তু ছবি শেষ হওয়ার আগে সম্পর্কেই ছিন্ন হতে বসেছে। গোটা বিষয়টি নিয়ে বেশ মনমরা সারা ও কার্তিকের অনুরাগীরা।
[ আরও পড়ুন: শান্তনু মৈত্রর রেকর্ডিং স্টুডিওতে চুপচাপ বসে গান শুনতেন অভিজিৎ ]
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
-
রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক