সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বাকি মাত্র আর কয়েকটা দিন। পুজোয় চমক দিতে নিজের মতো করে তৈরি হচ্ছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। নিজের চেহারাকে পালটে, নতুন লুক নিয়ে পুজোর সময় সবাইকে চমকে দিতে একেবারে তৈরি সবাই। এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন টলিউডের মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শরীরের মেদ ঝরাতে শ্রাবন্তী এখন কঠিন ব্যায়ামে ব্যস্ত। জিমে যাচ্ছেন নিয়ম মেনে। আর শ্রাবন্তীর সেই এক্সারইসাজের ভিডিওই এখন দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মাঝে মধ্যেই শ্রাবন্তী (Srabanti Chatterjee) বডি শেমিংয়ের সম্মুক্ষীণ হন। তবে এসবকে খুব একটা পাত্তা দেন না অভিনেত্রী। বরং নিজেকে সুন্দর রাখতেই নানারকম চেষ্টা করে যান। তাঁর প্রমাণ শ্রাবন্তীর এই জিমের ভিডিও।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একই আবাসনে থাকেন দু’জনে। রটনা, কিছুদিন আগে যখন মালদ্বীপে অভিনেত্রী ছুটি কাটাতে গিয়েছিলেন। অভিরূপও ছিলেন সেখানে। কিছুদিন আগে শ্রাবন্তীর ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিরূপ।
View this post on Instagram
[আরও পড়ুন: নগ্ন ফটোশুট বিতর্কে নয়া মোড়, ‘ছবি বিকৃত করা হয়েছে’, চাঞ্চল্যকর দাবি রণবীরের ]
রবিবার ইনস্টাগ্রামে লি রায়ানের একটি বক্তব্য পোস্ট করেন অভিরূপ। যাতে লেখা, “আমার পারফেক্ট গার্লকে বেশ পাগল হতে হবে, তবে তার সঙ্গে দিব্যি কথাও বলা যাবে। ” এরপরই আবার তিনি লেখেন, “একটা পাগল মেয়েকে ভালবাসি!” অভিরূপের এই পোস্টেই ইমোজির মাধ্যমে নিজের ভাললাগা জাহির করেছেন শ্রাবন্তী। তাতেই যেন দু’জনের ঘনিষ্ঠতা আরও বেশি করে প্রকট হয়ে উঠেছে।
View this post on Instagram
অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দু’জনের এক ছেলে রয়েছে। যার নাম অভিমন্যু। আর ডাক নাম ঝিনুক। রাজীবের সঙ্গে ডিভোর্স হওয়ার পর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বেশিদিন সে বিয়ে টেকেনি। এরপরই রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলিউড অভিনেত্রী। বহু দিন ধরেই রোশন ও তিনি আলাদা থাকছেন। তবে মন ভাঙলেও হার মানেন না শ্রাবন্তী। আবারও কাজে মন দিয়েছেন অভিনেত্রী।
[আরও পড়ুন: ২০০ কোটির দুর্নীতি মামলায় ৮ ঘণ্টা জেরা জ্যাকলিনকে, বয়ানে মিলল অসঙ্গতি]
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কে ঢুকেছে ৩ হাজার, ‘অন্নপূর্ণা’দের বাড়িতে ‘গর্বিত প্রাপক’ স্টিকার সাঁটলেন মন্ত্রী শংকর
-
হস্ততাঁতে অভিনব উদ্ভাবন, শাড়ির আঁচল থেকেই খুলে নেওয়া যাবে আস্ত রাখি
-
ব্যাট ধরতেই জানেন না! দিব্যি খেলছেন কোটি টাকার লিগে, কার ক্ষমতাবলে সুযোগ দেব চৌধুরীকে?
-
৯ দিনের যমে-মানুষের লড়াই! গোঘাটে সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর
-
নিগ্রহের অভিযোগ জানাতে গিয়ে ফের হেনস্তা! ভরা রাস্তায় মহিলাকে নির্যাতনে অভিযুক্ত তৃণমূল নেতা