সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন প্রেমিক অভিরূপের জন্মদিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে নতুন গুঞ্জন শুরু টলিপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় তো শ্রাবন্তীকে নিয়ে রোজই ট্রোলিং চলে। এই কাণ্ডের পর শ্রাবন্তীর স্বামী রোশন সিং (Roshan Singh) পর্ব যেন আলতো করে বাইপাস। তবে শ্রাবন্তী রয়েছেন বিন্দাস। তিন নম্বর বিয়ে ভাঙার পরেও নানা গুঞ্জনের মধ্যেও শ্রাবন্তী একেবারে হালকা মেজাজে। যে যাই বলুক না কেন, কোনও কিছুতেই কান দিচ্ছেন না অভিনেত্রী। উলটে গুঞ্জনের মধ্যেই নিজেকে কীভাবে শান্ত রাখা যায়, তারই চেষ্টা চলছে রোজ।
View this post on InstagramAdvertisement
সম্প্রতি শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছেন। যেখানে ইঙ্গিত দিয়েছেন, তিনি এখন শান্তিতেই আছেন, তার মধ্যে কোনও প্রতিশোধ স্পৃহা নেই। স্টোরিতে শ্রাবন্তী লিখলেন, ‘যে নারী প্রতিশোধের পরিবর্তে শান্তি খুঁজে নেয়, সে কখনই বিব্রত বোধ করে না!’
[আরও পড়ুন:বিয়ের আগেই মা হচ্ছেন ফ্রিডা পিন্টো, হবু বরের সঙ্গে ছবি পোস্ট অভিনেত্রীর]
আগের দুটি বিয়ে ভাঙার পর, তৃতীয় বিয়েতে শ্রাবন্তী সুখের সংসার গড়বেন, এমনটাই ভেবেছিলেন তাঁর অনুরাগীরা। তবে তাল কাটে বিয়ের বছর ঘুরতেই। হঠাৎই সম্পর্কে ভাঙন দেখা যায় শ্রাবন্তী-রোশনের। আলাদা থাকতেও শুরু করেন দু’জনে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে নিয়ে শুরু হয় নানা কুমন্তব্য। ঝড় বয়ে যায় শ্রাবন্তীর জীবনে। তবে এসবে টলাতে পারেনি অভিনেত্রীকে। রাজনীতিতে (Politics) এসে লড়াই করেছেন। ওয়েব সিরিজ, সিনেমাও করছেন। আর এখন তো শ্রাবন্তী নতুন প্রেমে মত্ত!

তবে এ ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে শেষমেশ সম্পর্ক থাকবে কিনা, তাই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী।
[আরও পড়ুন:মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ভিকি কৌশল! জমে ক্ষীর বলিউডের নতুন প্রেম]
সর্বশেষ খবর
-
শুটিং সেটে হুলস্থূল! নথ গিলে ফেললেন শেহনাজ গিল, ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তমহল
-
স্বামীর মৃত্যুর সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনে মুগ্ধ হালিশহরের নিহত তৃণমূল কর্মীর স্ত্রী
-
দিনের পর দিন বেঙ্গালুরুতে কাজ! গভীর রাতে বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই কীর্তি ফাঁস ৩ বাংলাদেশির
-
জেন জি বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি! পুলিশের জলকামানের মুখে আরও শক্তিশালী আন্দোলনকারীরা
-
‘স্বাধীন বালোচিস্তান’, ১১ আগস্টের উৎসবে নিষেধাজ্ঞা পাকিস্তানের, কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট