Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬

অ্যাসিড আক্রান্তকে বিয়ের শুভেচ্ছা শাহরুখের, সাধুবাদ দিলেন নেটিজেনরা

কী টুইট করলেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৯, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৯, ১৬:৫২

options
link
অ্যাসিড আক্রান্তকে বিয়ের শুভেচ্ছা শাহরুখের, সাধুবাদ দিলেন নেটিজেনরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পাশাপাশি শাহরুখ খান যে সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত, এই খবর কারওর অজানা নয়। এমনই একটি সংস্থা ‘মীর ফাউন্ডেশন’। সেই সংস্থারই এক অ্যাসিড আক্রান্ত মহিলার বিয়েতে টুইট করে শুভেচ্ছা জানালেন বাদশা। এমনিতে অবশ্য সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই অ্যাক্টিভ। অনুরাগীদের মাঝেমধ্যেই টুইটারে শুভেচ্ছা জানান তিনি। কিন্তু এমনভাবে টুইট করে শুভেচ্ছা জানানোয় শাহরুখের প্রশংসায় মুখর নেটদুনিয়া।

বহুদিন ধরেই ‘মীর ফাউন্ডেশন’-এর সঙ্গে যুক্ত শাহরুখ খান। এই সংস্থা মূলত অ্যাসিড আক্রান্ত মহিলাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে। যে মহিলার বিয়ে হয়েছে, তিনি এই সংস্থার সঙ্গেই যুক্ত। নাম অনুপমা। অ্যাসিডের হামলায় তাঁর একটি চোখের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। অন্য চোখটি পুরোপুরি নষ্ট। অ্যাসিডের জন্য মুখও বিকৃত হয়ে গিয়েছে তাঁর। সম্প্রতি বিয়ে করেছেন অনুপমা। আর বিয়েরই দিনই তাঁকে টুইট করে শুভেচ্ছা জানান শাহরুখ খান। টুইটে তিনি লেখেন, নতুন জীপন শুরু করছেন অনুপমা। তাঁর জীবন ভালবাসা ও হাসিতে ভরে উঠুক। এরপর অনুপমার স্বামী জগদীপের উদ্দেশ্যে তিনি লেখেন, “তুমিই আসল পুরুষ। আশা করি এই সম্পর্কের ফলে তোমরা দু’জনেই ভাল থাকবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ধর্মের সঙ্গে ভাষার সম্পর্ক কী? মুসলিম অধ্যাপকের পাশে দাঁড়ালেন পরেশ রাওয়াল ]

‘জিরো’র পর থেকে আর শাহরুখ খান পর্দায় দেখা যায়নি। গত বছর ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পায়। তারপর থেকে একাধিক ছবি নিয়ে কথা বলেও শেষ পর্যন্ত শিকে ছেঁড়েনি শাহরুখের। রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করার কথা ছিল বাদশার। কিন্তু সেটি শেষ পর্যন্ত হাতছাড়া হয়। তারপর রাজকুমার হিরানির একটি ছবিতেও শাহরুখ থাকবেন বলে শোনা গিয়েছিল। তাও এখন বিশ বাঁও জলে। শেষমেশ সৌভাগ্য বয়ে আনেন নিখিল দ্বিবেদী। কোয়েন্টিন ট্যারেন্টিনোর ‘কিল বিল’ ছবির স্বত্ব কিনেছেন তিনি। আর সেই ছবিতেই নাকি দেখা যাবে শাহরুখ খানকে। ছবিটি পরিচালনা করার কথা অনুরাগ কাশ্যপের। আর এবার আনন্দ রাইয়ের সঙ্গে সিনেমা। মনে হচ্ছে ফের দর্শকের মনে রাজত্ব করতে চলেছেন বাদশা। এখন অপেক্ষা শুধু সময়ের।

[ আরও পড়ুন: রানুকে নিয়ে এত মশকরা কেন? ট্রোলের বিরুদ্ধে প্রশ্ন তুললেন ইউটিউবার ভুবন বাম ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.