সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই বিপাকে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বৃহস্পতিবার মাঝরাতে তাঁর গাড়িতে হঠাৎই ইট,ভাঙচুর। অল্পের জন্য রক্ষা পেলেন টলি অভিনেত্রী।
ঠিক কী ঘটেছিল?
বৃহস্পতিবার নতুন ছবির প্রচারের পর স্টুডিও গিয়েছিলেন অপরাজিতা (Aparajita Adhya)। সেখানে চলছিল ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকের শুটিং শেষ হতে প্রায় রাত ১২ টা বেজে যায়। ঠিক তখনই স্টুডিওতে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু হয়।
সংবাদমাধ্যমকে অপরাজিতা জানিয়েছেন, আমি তখন মেকআপ রুমে ছিলাম। হঠাৎ শুনি কেউ এলোপাথাড়ি ইট ছুড়ছে। যেহেতু আমার গাড়িটা স্টুডিওর একদম সামনে রাখা ছিল, তাই গাড়ির ক্ষতি হয়। আমি যদি গাড়ির মধ্যে থাকতাম তাহলে আমিও আহত হতাম।
[আরও পড়ুন: দেব-হিরণের কোন্দলে নয়া মোড়, এবার বিজ্ঞাপন নিয়ে TMC সাংসদকে খোঁচা BJP বিধায়কের!]
অপরাজিতা জানিয়েছেন, ”তিনি পরে জানতে পারেন একজন মানসিক বিকারগ্রস্ত মানুষের কাজ এটা। প্রায় ৩০০-৪০০ ইট ছোঁড়া হয়েছে রাতে। ২৫-৩০টা ইট এসে পড়েছে স্টুডিওর ভিতরেই। জানি না এটা কি করে একজন মানুষের কাজ হতে পারে।”
View this post on Instagram
সিনেমার পাশাপাশি চুটিয়ে ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। নানা চরিত্রের মাধ্যমে ছোটপর্দার দর্শকদের একান্ত আপন হয়েছেন। ‘জল নূপুর’, ‘চোখের তারা তুই’, ‘পুন্যি পুকুর’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আবার বাঙালির রান্নাঘরের রান্নাবান্না চেখে দেখেছেন। ২০২১ সালে মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’ সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। বেলাশুরু ছবিতেও নজর কাড়েন তিনি। সামনেই মুক্তি পাবে অপরাজিতা আঢ্য ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কথামৃত’। এই ছবির প্রচারেই আপাতত ব্যস্ত রয়েছেন সবার প্রিয় অপাদি।
[আরও পড়ুন: ‘অ্যাম্বুল্যান্সে করে শুটিংয়ে গিয়েছি’, কেন এত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল সোহিনীকে? ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ