সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের গতি মাঝে মধ্যে একটু বেশিই বেড়ে যায়। কীভাবে যে দিনগুলো কেটে যায়, তা কেউ বলতে পারে না। দেখতে দেখতে বড় হয়ে গেল রাজ-শুভশ্রীর রাজপুত্র ইউভান (Yuvaan)। ছোট্ট ছোট্ট পায়ে স্কুলজীবনে পা রাখল সে। ছেলের ছবি পোস্ট করে সুখবর দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। নিয়মিত তার কাণ্ডকারখানার ছবি পোস্ট করতে থাকেন শুভশ্রী ও রাজ। নেটিজেনদেরও বড্ড আদুরে যুবান।

[আরও পড়ুন: ফের দক্ষিণী ছবিতে দীপিকা পাড়ুকোন, জুনিয়র এনটিআরের সঙ্গে জুটিতে রণবীর ঘরণি]
কিছুদিন আগেও মাথা ভরতি চুল ছিল যুবানের। কিন্তু গরমের আগেই নেড়া করে দেওয়া হয় তাঁকে। এখন ছোট্ট ছোট্ট চুল। কাঁধে আকাশি নীল রঙের স্কুল ব্যাগ। তাতে আবার সিম্বার মতো ছোট্ট একটি সিংহ আঁকা। ডেনিমের হাফপ্যান্ট পরেছে যুবান। তার উপরে সাদা টি-শার্ট। ম্যাচিং জুতো পরে দিব্যি রওনা দিয়েছে স্কুলের উদ্দেশে।

ছোট্ট ছেলেটা স্কুলে যাচ্ছে। তা বিশ্বাসই করতে পারছেন না শুভশ্রী। যুবানকে স্কুলজীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কত কষ্ট করে পড়াশোনা করতে হয়, কৌতুকের ছলে তা জানিয়েছেন ইমন চক্রবর্তী। ঐন্দ্রিলা সেন এবং দর্শনা বণিকও জানিয়েছেন শুভেচ্ছা।
View this post on Instagram
স্কুল শুরু হওয়ার আগেই আবার ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন রাজ (Raj Chakraborty) ও শুভশ্রী। রাজস্থানে বেশ ভাল সময় কাটিয়েছেন তিনজন। সেখানে আবার সন্তুরও বাজানোর চেষ্টা করেছিল যুবান। ভিডিও আপলোড করেন রাজ।
View this post on Instagram
[আরও পড়ুন: ১৪ বা ১৭ নয়, ফের বদলে গেল রণবীর-আলিয়ার বিয়ের তারিখ!]
সর্বশেষ খবর
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু
-
শর্টসার্কিট থেকে বিধ্বংসী আগুন পাবে! ঝলসে মৃত ২ কর্মী
-
পেনাল্টি রানের খেসারতে শ্রীলঙ্কার কাছে পরাস্ত ভারত ‘এ’, মারামারিতে জড়াল সুপার ওভারে ব্যর্থ বৈভব
-
অতীতে মহিলা পুলিশ অফিসারের কলার ধরে হুমকি! পালাবদলে তোলাবাজিতে ধৃত তৃণমূল নেতা