‘বিশ্বাস ব্রাদার্স’কে নিয়ে টলিউডে অস্থির পরিস্থিতি। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসকে। এমতাবস্থায় স্বস্তিতে সিনেপাড়া। তবে কিছুটা অস্বস্তি বাড়াল টলি ‘ক্যুইন’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাদা জামায় রক্তের দাগ! ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি নিজেই শেয়ার করেছেন ‘লেডি সুপারস্টার’। ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে ছবির সঙ্গে লেখা শুভশ্রীর (Subhashree Ganguly) ক্যাপশন, ‘দেশু ৭-র দ্বিতীয় দিন’। শুটিং সেটে দুর্ঘটনার কবলে দেবের নায়িকা?
না, আসলে এটা শুটিংয়ের অংশমাত্র। ‘দেশু ৭’ নিয়ে এমনিতেই ভক্তদের উন্মাদনার পারদ তুঙ্গে। সেই উত্তেজনা উসকেই দ্বিতীয় দিনের শুটিংয়ের একটি ছোট্ট মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেব শুভশ্রী জুটির আসন্ন ‘হাইভোলটেজ’ সিনেমা ‘দেশু ৭’ নিয়ে ভক্তরা যে অত্যুৎসাহী সেরকম একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। শুভ মহরতের দিন ‘দেশু’র রংমিলান্তি সাদা পোশাকের একটি পোস্টকার্ড ছবি নিয়ে নৈহাটির বড়মার মন্দিরে পৌঁছে গিয়েছেন এক ভক্ত।
আরও পড়ুন:

সোশাল মিডিয়ায় ভক্তের পোস্ট করা সেই ছবিই নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। সেটি আবার দেবও তাঁর অফিশিয়াল অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করেছেন। তবে কে এই ভক্ত সেটা অবশ্য দেব বা শুভশ্রী কেউই পোসল্টে উল্লেখ করেননি। ছবিতে দৃশ্যমান, বড়মার মন্দিরের সামনে এক মহিলার হাতে ধরা পুজোর ডালি যেখানে উঁকি মারছে ‘দেশু’।

প্রসঙ্গত, ১ জুন, ২০২৬ পরিচালক হিসেবে পথচলা শুরু হয়েছে মেগাস্টার দেবের। রবিবাসরীয় দুপুরে ধুমধাম করে অনুষ্ঠিত হয় শুভ মহরতের অনুষ্ঠান। প্রত্যেকের পরনে ধবধবে সাদা পোশাক, ক্ল্যাপস্টিক হাতে হাসি মুখে লেন্সবন্দি ছবির কলাকুশলীরা। ‘নতুন জার্নি নতুন শুরু। সকলের আশীর্বাদ কাম্য, প্রত্যেককে পাশে চাই।’ ঠিক এই ক্যাপশনেই সমাজমাধ্যমে সুখবর শেয়ার করেছিলেন পরিচালক-প্রযোজক তথা অভিনেতা দেব।

২০২৫ সালে তাঁদের পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন নতুন সিনেমার। ভক্তের আবদার মেটাতেই ‘দেশু ৭’-এর ঘোষণা করেছিলেন বাংলার এই ‘পাওয়ারফুল’ জুটি। দেব-শুভশ্রী যেদিন ঘোষণা করেছিলেন তাঁরা বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন সেদিন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। এখন শুধু পর্দায় ‘দেশু’ ম্যাজিক দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন জুটির অনুগামীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে নামবে ব্রাজিল, কেমন হবে আন্সেলোত্তির প্রথম একাদশ?
-
৩ ভারতীয় নাবিক হত্যায় বিদেশমন্ত্রী-মার্কিন বিদেশসচিবের কথা, ‘সমর্থনযোগ্য নয়’, গর্জে উঠলেন জয়শংকর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ
-
চলে এল আরেক সূর্যবংশী! বিধ্বংসী সেঞ্চুরি বৈভবের ১০ বছরের ভাইয়ের, উচ্ছ্বসিত রাজস্থান তারকা
-
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা