সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর লুক দেখে ইতিমধ্য়েই কৌতুহল জন্মেছিল এই সিরিজ নিয়ে। আর এবার ট্রেলার প্রকাশ হতেই চমক দিলেন শুভশ্রী।
বিয়ের পর সিনেমার পর্দায় ক্যামব্যাকের করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব ছবিতেই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার সিরিজে পা রাখলেন অভিনেত্রী। আর তাতেই তাঁর রূপে দেখা গিয়েছে বড়সড় পরিবর্তন। প্রস্থেটিকের সাহায্যে বৃদ্ধার বেশ ধারণ করেছেন। আর তাতেই বাজিমাত করেছেন টলিউডের সুন্দরী।
[আরও পড়ুন: ‘প্রকাশ্যে ঘুরছে ২৬/১১-র চক্রীরা!’ পাকিস্তানের মাটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ জাভেদ আখতারের ]
কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিচ্ছেন দেবালয়। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচইয়ে দেখা যাবে এই সিরিজ। টিজারে ইন্দুবালার হাতের জাদুর পাশাপাশি অতীতে টানাপোড়েনের কাহিনি দেখানোরও আভাস দিয়েছেন পরিচালক। যাতে ঠাঁই পেয়েছে দেশ ছাড়ার ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। এর পাশাপাশি বাঙালির একান্ত আপন রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যেতে পারে। ৮ মার্চ হইচইয়ে মুক্তি পাবে শুভশ্রীর এই সিরিজ।
[আরও পড়ুন: ‘মৃত্যুও হতে পারত!’, মুম্বইয়ের অনুষ্ঠানে হামলা নিয়ে মুখ খুললেন সোনু নিগম]
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি