সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সোমবারই তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বিয়েতে লাল টুকটুকে বেনারসিতে সুদীপ্তার রূপের ছটা নজর কেড়েছিল সবার। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে ভিনটেজ গাড়ি চেপে বিয়ে করতে এসেছিলেন সৌম্য। সব মিলিয়ে জমজমাট ছিল সুদীপ্তা ও সৌম্যর বিয়ের আসর।
রিসেপশনেও নজর কাড়লেন সুদীপ্তা ও সৌম্য। তবে রিসেপশনে শাড়ি নয় বরং লহেঙ্গা পরেছিলেন সুদীপ্তা। ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করলেন অভিনেত্রী। ভিডিওর ব্য়াকগ্রাউন্ডে শোনা গেল বলিউড সিনেমার গান।
[আরও পড়ুন: ‘মোদি-শাহ সুরক্ষা দিচ্ছেন, ভয়ের কিছু নেই’, প্রাণনাশের হুমকিতে সলমনকে খোঁচা কঙ্গনার! ]
View this post on Instagram
গত বছর ডিসেম্বরেই সৌম্যর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন সুদীপ্তা। আর সোমবার বহু দিনের প্রেম পেল নতুন আকার। অভিনয় সামলে এবার সুদীপ্তা একেবারে তৈরি নতুন সংসার সাজিয়ে তুলতে।
View this post on Instagram
[আরও পড়ুন: মুসলিম নয়, নিশানায় সন্ত্রাসবাদীরা, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মুখ খুললেন বাঙালি পরিচালক ]
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা