সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সময় কিছুটা হলেও পালটেছে। তারকাদের ছাপিয়ে এখনও উঠে আসছে তাঁদের পুত্র-কন্যাদের কাহিনি। সোশ্যাল মিডিয়ায় এখন পরের এই প্রজন্মও তারকার স্টেটাস পাচ্ছে। সইফ-কন্যা কার সঙ্গে সময় কাটাচ্ছে, কিংবা শাহরুখ-পুত্র কোথায় কোন বিদেশিনীর কোমর ধরে পোজ দিচ্ছে তা নিয়ে বেশ সরগরম টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের বাসিন্দারা। এবার তাঁদের নজরে কেড়েছে সুহানা খান।
Advertisement
[জানেন, নেটদুনিয়ায় জনপ্রিয় হওয়ায় কী বিপদে পড়েছিলেন সানি লিওন?]
আঠেরোর দোরগোড়ায় দাঁড়িয়ে শাহরুখ-কন্যা। বাবার আদল রয়েছে তাঁর মুখে। কিন্তু স্টাইল সেন্স মা গৌরীর মতোই পেয়েছে। এর নমুনা সোশ্যাল মিডিয়ায় আগেও মিলেছে।
[কেন স্যানিটারি ন্যাপকিনে ১২ শতাংশ জিএসটি, প্রশ্ন অভিনেত্রীর]
সম্প্রতি হ্যালোইন পার্টির আয়োজন করেছিলেন গৌরী খান। মুম্বইয়ের এক অভিজাত ক্লাবে আয়োজিত হয়েছিল এই পার্টি। যাতে তারকার ঢল নেমেছিল। তবে তারকাদের থেকেও বেশি উজ্জ্বল ছিল শাহরুখ-কন্যা সুহানার উপস্থিতি।
শর্ট ট্রান্সপারেন্ট ডিজাইনার পোশাকে পার্টিতে এসেছিল সুহানা। মেকআপ ছিল নাম মাত্র। কিন্তু তাতেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে শাহরুখ-কন্যা। শাটারবাগদেরও নজর ছিল তার দিকেই।
[অনুপ্রেরণার কাছে ফেরার কাহিনি বলবে ‘ময়ূরাক্ষী’]
সর্বশেষ খবর
-
৫৩ বছর আগে পদ্মশ্রীর জন্য নির্বাচিত, আজও হাতেই পাননি! জয় শাহর দ্বারস্থ কিংবদন্তি ক্রিকেটার
-
চিনের ‘ঘাড়ে’ চেপে চাঁদে যাবে পাকিস্তান! চন্দ্রপৃষ্ঠে হাঁটবে ‘জিন্না-১’
-
অভিষেকের পিএ সুমিতকে এখনই গ্রেপ্তার নয়, সুপ্রিম কোর্টে বহাল রক্ষাকবচ
-
‘তোকে ছাড়া বাকি জীবনটা…’, প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল অঙ্কুশ, যন্ত্রণায় কাতর ঐন্দ্রিলা
-
রাজনীতিতে উঠে আসছে নতুন রাজনৈতিক উদ্যোগ! বুঝিয়ে দিচ্ছে টিভিকের উত্থান