Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Suniel Shetty

‘অক্ষয়কে ছাড়া এ ছবি সম্ভব নয়।’, ‘হেরা ফেরি ৩’ নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টি

শোনা গিয়েছে, 'হেরাফেরি ৩' ছবির জন্য নাকি ৯০ কোটি পারিশ্রমিক চেয়েছিলেন অক্ষয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২২, ০৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২২, ০৯:১০

options
link
‘অক্ষয়কে ছাড়া এ ছবি সম্ভব নয়।’, ‘হেরা ফেরি ৩’ নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হেরা ফেরি ৩’ ছবিতে অক্ষয় থাকছেন নাকি কার্তিক আরিয়ান! বেশ কয়েকদিন ধরে বলিউডে এসব নিয়ে তুমুল চর্চা চলছে। একদিকে ‘হেরাফেরি’র অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল টুইটে জানিয়েছিলেন কার্তিকের এন্ট্রি নেওয়ার কথা। অন্যদিকে, ছবির টিম কিন্তু এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছে। তবে বলিউডের গুঞ্জন বলছে, অক্ষয়কে সরিয়ে কার্তিক কিন্তু এই ছবিতে জায়গা করে নিতে একেবারে তৈরি। কিন্তু সম্প্রতি সুনীল শেট্টির মন্তব্যে ‘হেরাফেরি ৩’ ছবি নিয়ে জট আরও যেন শক্ত হল।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি একটি ছবির প্রচারে সুনীল শেট্টিকে (Suniel Shetty ) এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ‘কার্তিক কখনই হেরাফেরি ৩ ছবিতে অক্ষয়ের জায়গায় এন্ট্রি নিচ্ছেন না। কার্তিককে দেখা যাবে অন্য় এক চরিত্রে। তবে অক্ষয়কে নেওয়ার জন্য পরিচালকের সঙ্গে একবার কথা বলব। কারণ, অক্ষয়কে ছাড়া হেরাফেরি সম্ভব নয়।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে অনুপস্থিত সানি লিওনি! মিথ্যা অভিযোগ ওঠায় আদালতে অভিনেত্রী]

গুঞ্জনে রয়েছে, ‘হেরাফেরি ৩’ ছবির জন্য নাকি ৯০ কোটি পারিশ্রমিক চেয়েছিলেন অক্ষয়। প্রযোজক এতে রাজি না হওয়ায় অক্ষয় ছবিটি ছাড়েন। অন্যদিকে, শোনা যাচ্ছে এই ছবির জন্য নাকি কার্তিক ৩০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন।

তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অক্ষয় জানিয়ে দেন, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে তিনি অভিনয় করছেন না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে বলিউডের ‘খিলাড়ি’ জানান, ছবির চিত্রনাট্য তাঁর পছন্দ হয়নি সেই কারণেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। অবশ্য কারণ যাই হোক চলতি বছরের শেষেই নতুন ছবির শুটিং শুরু হচ্ছে বলেই খবর।

২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। তারপরে ২০০৬ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি ২’। এই দু’টি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় মন কেড়ে নিয়েছিল সিনেপ্রেমীদের। ছবির তৃতীয় সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। সম্প্রতি পরেশ রাওয়াল, সুনীল শেট্টিকে ‘হেরা ফেরি ৩’ ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছিল। তবে নতুন এই ছবিতে অক্ষয় থাকবেন কিনা, সেই প্রশ্ন বহুদিনের।

[আরও পড়ুন: সিপিআরে সাড়া দিলেন ঐন্দ্রিলা, সুস্থ হয়ে ফিরুক অভিনেত্রী, প্রার্থনা ঋতুপর্ণা-ঊষসীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.