Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Sunny Deol Dance

সানিপুত্র করণ দেওলের ‘রোকা’ সম্পন্ন, ছেলের খুশিতে নাচ বাবার, ভাইরাল ভিডিও

বিয়ের আনন্দে মশগুল গোটা দেওল পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৩, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৩, ১৭:১৩

options
link
সানিপুত্র করণ দেওলের ‘রোকা’ সম্পন্ন, ছেলের খুশিতে নাচ বাবার, ভাইরাল ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে করণের বিয়ে বলে কথা, বলিউডের অ্য়াংরিম্যান নাচবেন না তা কেমন করে হয়। দু’হাত তুলে দিব্যি নাচলেন সানি দেওল (Sunny Deol)।

Dharmendra-Dance

Advertisement

২০১৯ সালে সানি দেওলের পরিচালনায় তৈরি ‘পল পল দিলকে পাস’ ছবি থেকেই বলিউডে পা রাখেন করণ। ছবি বক্স অফিসে খুব একটা সফল না হলেও, প্রশংসিত হন করণ। এর পর ‘ভেইল্লে’ ছবিতে করণকে দেখা যায়। তবে সেটি কখনও সিনেমা হলে এল আর কখনই বা বিদায় নিল, তা মনে করা শক্ত। কেরিয়ার গ্রাফ যেমনই হোক না কেন। ব্যক্তিগত জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন করণ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: জিতের নতুন ‘বুমেরাং’, রুক্মিণীর পাশাপাশি নায়িকা এবার টেলিপর্দার দেবচন্দ্রিমা!]

দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্যকে বিয়ে করতে চলেছেন করণ। শোনা গিয়েছে, ছোটবেলা থেকেই নাকি দৃশা ও করণের বন্ধুত্ব। পরে যা প্রেমে পরিণত হয়। দুবাইয়ে থাকেন দৃশা। বলিউডের সঙ্গে নাকি তাঁর যোগ বেশ পুরনো। জল্পনা, কিংবদন্তি বাঙালি অভিনেতা-পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী দৃশা। যদিও বিনোদন জগতের সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pinkvilla (@pinkvilla)

সে যাই হোক। দৃশা ও করণের রোকা (পাঞ্জাবিদের বিয়ের আগের অনুষ্ঠান) সম্পন্ন হয়েছে। আর তাতে চুটিয়ে নেচেছেন সানি। পিঙ্কভিলার পক্ষ থেকে আপলোড করা হয়েছে ভিডিও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pinkvilla (@pinkvilla)

[আরও পড়ুন: নিখুঁত শরীর বেয়ে চুঁইয়ে পড়ছে নোনা জল, সমুদ্রের মাঝে যোগে মগ্ন দিশা পাটানি]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.