সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাপ রে বাপ! হ্যাঁ, যদি বড়পর্দায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), জ্যাকি শ্রফ (Jackie Shroff), সানি দেওল (Sunny Deol), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) একই ছবিতে অভিনয় করেন, তাহলে তো ‘বাপ রে বাপ’ বলতেই হয়। তার উপর ছবির নাম ‘বাপ’!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউডে জোর খবর এই চার মহাতারকা এবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ছবির পরিচালক বিবেক চৌহান। ছবিটি প্রযোজনা করছে জি স্টুডিও এবং আহমেদ খান।

খবর অনুযায়ী, একেবারেই হতে চলেছে মারকাটারি ছবি। পরিচালক মূলত অ্যাকশনের কথা মাথায় রেখেই বলিউডের এই চারমূর্তিকে ছবিতে অভিনয় করতে রাজি করিয়েছেন।

[আরও পড়ুন: তীব্র গরমে মুখ ঢেকে তুললেন সেলফি, চিনতে পারছেন টলিউড সুপারস্টারকে?]
আশির দশকে এই চার অভিনেতারা বড়পর্দায় অ্যাকশনের ঝড় তুলেছিলেন। সেই ঝড়কেই ফের পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক।

এর আগে এই চার অভিনেতাকে এক সিনেমায় একসঙ্গে দেখা না গেলেও, আলাদা আলাদা তাঁরা জুটি বেঁধেছেন। যেমন, ‘যোদ্ধা’ ছবিতে সঞ্জয় দত্ত ও সানি দেওল, জ্যাকি ও সঞ্জয় ‘খলনায়ক’ ছবিতে। সানি ও জ্যাকিকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে। একসঙ্গে ছবি করেছেন সানি ও মিঠুনও। খবর অনুযায়ী, ছবির কনসেপ্ট শুনে নাকি একবারেই রাজি হয়ে যান এই চার তারকা।

বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি মাসেই শুরু হবে এই ছবির শুটিং। শোনা যাচ্ছে, এই ছবির অ্যাকশনের জন্য নাকি বিদেশ থেকে আনা হচ্ছে অ্যাকশন ডিরেক্টরকে।
[আরও পড়ুন: কমলা সুইম স্যুটে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন অনুষ্কা, খোশমেজাজে বিরাটও, দেখুন ছবি]
সর্বশেষ খবর
-
কর্তব্যরত অবস্থায় হেডফোন কিংবা ইয়ারফোন ব্যবহার নয়, কড়া নির্দেশ লালবাজারের
-
৭৮ শিশু-সহ অন্তত ২০০ জন HIV আক্রান্ত! হাসপাতালের গাফিলতিতে ভয়াবহ বিপর্যয় পাকিস্তানে
-
জাতীয় স্বীকৃতি পেল বাংলার চিত্তরঞ্জন সেবাসদন, ‘বিরাট সাফল্য’, বলছেন অধিকর্তা
-
উদ্ধবসেনার ৬ সাংসদের দলবদলকে ‘স্বীকৃতি’, স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে চাপ বাড়ছে মমতার
-
ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, পারদর্শী রাশিয়ান ব্যালেতেও, সোনমের ‘অক্সিজেন’ কে এই গীতাঞ্জলি?