Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজ্যের কলেজের মেধা তালিকা

সানি লিওনে, মিয়া খলিফার পর নেহা কক্কর! রাজ্যের কলেজের মেধা তালিকায় ফের বিভ্রান্তি

বিভ্রান্তিমূলক মেধা তালিকা ইস্যুতে রিপোর্ট তলব উচ্চশিক্ষা দপ্তরের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২০, ১৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২০, ১৫:২৮

options
link
সানি লিওনে, মিয়া খলিফার পর নেহা কক্কর! রাজ্যের কলেজের মেধা তালিকায় ফের বিভ্রান্তি zoom
Advertisement

দীপঙ্কর মণ্ডল ও বাবুল হক: সানি লিওনে, মিয়া খলিফা, জনি সিনসের পর এবার নেহা কক্বর (Neha Kakkar)। এবার বিভ্রান্তিকর মেধা তালিকার সাক্ষী মালদহের মাণিকচক কলেজ। ওই কলেজের বিএ জেনারেলের মেধা তালিকায় একেবারে প্রথমেই জ্বলজ্বল করছে তাঁর নম্বর। বিভ্রান্তিকর ওই মেধা তালিকা বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর আলোচনা। তবে কীভাবে এমন কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান মাণিকচক কলেজের অধ্যক্ষ।

প্রথম ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার বিখ্যাত আশুতোষ কলেজকে দিয়ে। ইংরাজি বিভাগের মেধা তালিকায় সেখানে একেবারে প্রথমেই দেখা যায় পর্ন তারকা সানি লিওনের (Sunny Leone) নাম। দেখেই অবাক হয়ে যান পড়ুয়ারা। ওই মেধা তালিকা নেটদুনিয়ায় ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। কলেজ কর্তৃপক্ষের দাবি, কীভাবে এমন ত্রুটিপূর্ণ মেধা তালিকা প্রকাশিত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে নিয়েই যখন মত্ত নেটিজেনরা ঠিক সেই সময় এই প্রসঙ্গে টুইট করেন সানি স্বয়ং। শীঘ্রই কলেজে পড়তে আসছেন বলেই উল্লেখ করেন তিনি। তা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায়। অনেকেই নেটদুনিয়ায় মশকরার ছলে আবারও কলেজে ভরতি হওয়ার আশা প্রকাশও করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আশুতোষের ছায়া বজবজ কলেজেও। সেখানেও মেধা তালিকায় নাম রয়েছে সানি লিওনের। এক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানায় কলেজ কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মালদহ মেডিক্যাল কলেজ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে ব্যবহৃত PPE কিট, বাড়ছে সংক্রমণের আতঙ্ক]

একই কাণ্ড ঘটেছে বারাসত গর্ভনমেন্ট কলেজেও। সেখানেও মেধা তালিকায় সানি লিওনে, মিয়া খলিফা (Mia Khalifa), জনি সিনস-সহ ৪ পর্নস্টারের নাম। মেধা তালিকায় ভাইরাল হওয়া মাত্রই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইতে থাকে। যদিও কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টিকেই ভুয়ো বলে উড়িয়ে দেয়। তাদের দাবি, কলেজের মেধা তালিকায় এরকম কারও নাম নেই। তবে এবার পর্নস্টারদের পাশাপাশি মেধা তালিকায় মিলল সংগীত শিল্পী নেহা কক্করের নামও। মালদহের মাণিকচক কলেজের বিএ জেনারেলের মেধা তালিকায় একেবারে প্রথমেই জ্বলজ্বল করছে তাঁর নাম। কীভাবে এমন কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান মাণিকচক কলেজের অধ্যক্ষ।

এদিকে, একের পর এক কলেজের মেধা তালিকায় সানি লিওনে, মিয়া খালিফা, জনি সিনসের নাম থাকায় বিরক্ত উচ্চশিক্ষা দপ্তর। কলেজ কর্তৃপক্ষের থেকে রিপোর্টও তলব করা হয়েছে।

[আরও পড়ুন: শিকেয় সামাজিক দূরত্ববিধি, হাজার সমর্থক নিয়ে অর্জুন সিংয়ের মিছিল আটকাল পুলিশ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.