সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রইস’, ‘বাদশাহো’ থেকে সঞ্জয় দত্তের ‘ভূমি’ – বলিউডে এখন আইটেম সং মানেই সানি লিওন। কেরিয়ারে সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রাক্তন পর্নস্টার। আর তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এক পুরুষ। ড্যানিয়েল ওয়েবার। বলিউডে কান পাতলেই শোনা যায়, সানির সাফল্যের নেপথ্যে রয়েছেন তাঁর স্বামীই। স্ত্রীর ছায়াসঙ্গী তিনি। সানি যেখানেই যান, ড্যানিয়েল হামেশা থাকেন তাঁর ছায়াসঙ্গী হিসেবে। কিন্তু এই ড্যানিয়েলই একদিন সানিকে সমকামী ভেবেছিলেন।
[জানেন ‘সাহো’র সেটে শ্রদ্ধার তেলুগুর শিক্ষক কে?]
হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। প্রথম দেখায় সানিকে সমকামী ভেবেই এড়িয়ে গিয়েছিলেন ড্যানিয়েল। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিলটার নেহা’-তে সানি নিজে স্বীকার করেছেন এই তথ্য। আসলে সানি-ড্যানিয়েলের দেখা হয়েছিল লাস ভেগাসের এক নাইটক্লাবে। যেখানে সানি গিয়েছিলেন নিজের সমকামী বন্ধু রিনার সঙ্গে। কিন্তু তা বলে কি কেউ কাউকে সমকামী ভেবে নিতে পারেন? নেহার এই প্রশ্নে সানি জানান, আসলে দোষটা তাঁরই ছিল। নিজের সমকামী বন্ধুর সঙ্গে একেবারে টমবয় লুকে গিয়েছিলেন সানি। আর তাতেই ড্যানিয়েলের মনে হয়েছিল তিনি ও রিনা দু’জনে কাপল।
[এ কোন সমাজ গড়ে তুলছি? গৌরী খুনে নেটদুনিয়ায় প্রশ্ন বিশিষ্টদের]
তবে, কিছুদিন পরেই সে ভুল ভেঙে যায়। একে অন্যের প্রতি আকর্ষণ বোধ করেন সানি-ড্যানিয়েল। কয়েক বছর যেতে না যেতেই সানিকে নিজের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যান ড্যানিয়েল। শাশুড়ির সঙ্গেও প্রথম দিন থেকেই ভাল সম্পর্ক সানির। ২০১১ সালে বিয়ে করেন দু’জনে। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন জীবনের প্রতিটা মুহূর্তে। সম্প্রতি নিশা নামের এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন তারকা। তার সঙ্গে বেশ ভালই সময় কাটাচ্ছেন দু’জনে।
[প্রকাশ্যেই খুনসুটিতে মাতলেন অজয়-কাজল, সাক্ষী নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
