Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Dev

পঞ্চাশতম ছবির শুভ মহরৎ সারলেন দেব, কবে থেকে শুরু ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং?

১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবির শুভ মহরতের বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিলেন ছবির গোটা টিম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:৪১

options
link
পঞ্চাশতম ছবির শুভ মহরৎ সারলেন দেব, কবে থেকে শুরু ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং? zoom
সুপারস্টার দেব, ছবি: ইনস্টাগ্রাম।

পদ্মশ্রী প্রাপ্ত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের জীবনী পর্দায় তুলে ধরার কথা আগেই ঘোষণা করেছিলেন সুপারস্টার দেব। পোস্টারও এনেছিলেন প্রকাশ্যে। এবার ছবির শুভ মহরৎ সেরে ফেললেন সুপারস্টার।

১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবির শুভ মহরতের বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিলেন ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি নিজের দর্শক-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। হাতে ক্ল্যাপস্টিক, ভগবানের প্রতিকৃতি, ফুলমালা দিয়ে সাজানো পুজোর স্থান। আর সেখানেই জ্বলজ্বল করছে দেবের আগামী ছবির পোস্টার। বিশেষ এই দিনে দেব পরেছিলেন সাদা পাঞ্জাবী। তাতে ছিল নীল সুতোর কারুকার্য। সঙ্গে নজর কেড়েছে তাঁর মুখের চওড়া হাসি। দেবের ওই পোস্টে বরাবরের মতোই উপচে পড়েছে তাঁর অনুরাগীদের মন্তব্য। সেদিকে চোখ রাখলেই বোঝা যাচ্ছে সুপারস্টারের অনুরাগীরা তাঁর আগামী ছবির জন্য ঠিক কতটা আশায় বুক বাঁধছেন। বলে রাখা ভালো, এই ছবি হতে চলেছে দেবের পঞ্চাশতম ছবি। আর তাই এই ছবির হাত ধরে নিজের দর্শককে বহু চমক দেবেন সুপারস্টার তা বলাই বাহুল্য। আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। শুভ মহরৎ সারা। এবার পালা শুটিং শুরুর। কবে এই ছবির শুটিং শুরু হবে তা সঠিকভাবে না জানালেও খুব শিগগিরি যে সেই শুটিং শুরু হবে তা স্পষ্ট।

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 

এই ছবির হাত ধরে নিজের দর্শককে বহু চমক দেবেন সুপারস্টার তা বলাই বাহুল্য। আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’।

প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল। বাইকেই তিনি মুমুর্ষু রোগীদের পৌঁছে দিতেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর তিনি সমাজসেবা করে চলেছেন। স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল, তাঁর বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। চলতি বছরের আগষ্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.