Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Tollywood Valentine's Day

‘প্রেম ছাড়া জীবন শুকনো’! কেমন ‘ভ্যালেন্টাইন’ চান টলিপাড়ার ‘এলিজিবল ব্যাচেলর’রা?

'সিঙ্গল ব্রিগেড' তাতে কী! নিজস্ব স্টাইলে প্রেমদিবস উপভোগ করায় বিশ্বাসী টলিপাড়ার অভিনেতারা। সুহত্র মুখোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, গৌরব রায়চৌধুরীরা কী জানালেন?

Advertisement
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৮:৪৬

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৮:৪৬

options
link
‘প্রেম ছাড়া জীবন শুকনো’! কেমন ‘ভ্যালেন্টাইন’ চান টলিপাড়ার ‘এলিজিবল ব্যাচেলর’রা? zoom
কেমন 'ভ্যালেন্টাইন' চান টলিপাড়ার এই 'সিঙ্গল' নায়করা? ছবি- গ্রাফিক্স

ভালোবাসার মরশুম। ভ্যালেন্টাইনস উইক মানেই ভালোবাসার উৎসব-উদযাপন। তাই দুয়ারে যখন প্রেমদিবস, তখন সেসব ‘হ্যাপিলি সিঙ্গল’দের মনে এখন কী চলছে? ভালোবাসা উদযাপনের জন্য কোনও বিশেষ দিন হয় না ঠিকই। কিন্তু খাতায়-কলমে যদি প্রতিটা সম্পর্ক সেলিব্রেট করার দিন বরাদ্দ থাকে, তাহলে ‘প্রেম’ই বা কী দোষ করল! কিন্তু তাই বলে যে সকলের কাছেই প্রেমদিবসের ‘মাহাত্ম্য’ এক, তেমন নয়। সেই তালিকায় অবশ্য টলিপাড়ার অনেক অভিনেতাই রয়েছেন। তবে ‘সিঙ্গল’ বলে যে হা-পিত্যেশ করতে হবে, তেমন তত্ত্বে সায় দিতে নারাজ তাঁরা। বরং প্রত্যেকেই নিজস্ব স্টাইলে প্রেমদিবস উপভোগ করায় বিশ্বাসী। কীরকম? সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ সেই পরিকল্পনাই ফাঁস করলেন টলিপাড়ার ‘এলিজিবল ব্যাচেলর’রা।

সুহত্র মুখোপাধ্যায়, ছবি- সোশাল মিডিয়া

সুহত্র মুখোপাধ্যায় বলছেন, “আমার কাছে রোজ ভ্যালেন্টাইনস ডে। আলাদা করে কোনও নির্দিষ্ট দিনে সম্পর্ক উদযাপনে আমি বিশ্বাসী নই। তবে শুধু প্রেমদিবস বলে নয়। মাদার্স ডে, ফাদার্স ডে… নিয়েও আমার একই ধারণা। উদযাপনে কোনও অসুবিধে নেই। কিন্তু আমার বক্তব্য, একটা দিন বরাদ্দ থাকলে বছরের বাকি দিনগুলোয় কি তাহলে সম্পর্ক উদযাপন করব না! তাই আলাদাভাবে এই দিনের কোনও মাহাত্ম্য আমি পাই না। আর জীবনে প্রেম? অভিনেতার সংযোজন, “সব মানুষের জীবনেই ড্রাইভিং ফোর্স দরকার হয়। জীবনে প্রেম না থাকলে সে কাজের ক্ষেত্রে হোক বা যে কোনও বিষয়ে… প্রেম ছাড়া জীবন খুবই শুষ্ক। প্রেম যখন আসে তখন সবকিছু ভাসিয়ে দিয়ে চলে যায়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
উজান গঙ্গোপাধ্যায়, ছবি- সোশাল মিডিয়া

টলিপাড়ার ‘লক্ষ্মীছেলে’ কি ভ্যালেন্টাইনস ডে উদযাপনে বিশ্বাসী? উজান গঙ্গোপাধ্যায় বলছেন, “মাদার্স ডে, ফাদার্স ডে’র মতোই এটা আরেকটা দিন, যেখানে ভালোবাসার সম্পর্ককে উদযাপন করা হয়। সারাবছর ভালোবাসা উদযাপন করা হলেও তার জন্য যদি নির্দিষ্ট কোনও একটা দিন বরাদ্দ থাকে, তাহলে সেটা নিয়ে আপত্তি থাকার কথা নয়।” গুটি গুটি পায়ে জীবনে বসন্ত কি ধরা দিল? প্রশ্ন শুনেই লজ্জায় হেসে গড়িয়ে যান উজান। বললেন, “অস্ত্রোপচারের পর থেকে বাড়িতেই। নিজের মতো করে ছবির কাজে ব্যস্ত।”

ঋতব্রত মুখোপাধ্যায়, ছবি- সোশাল মিডিয়া

ঋতব্রত মুখোপাধ্যায়ের কাছে অবশ্য ব্যক্তিগতভাবে ভ্যালেন্টাইন ডে’র কোনও বিশেষত্ব না থাকলেও বাকিদের উদযাপন দেখে উপভোগ করতে মন্দ লাগে না তাঁর! প্রেমদিবস সম্পর্কিত প্রশ্ন শুনেই ‘হ্যাপিলি সিঙ্গল’ অভিনেতা বলছেন, “দেখতে মন্দ লাগে না বাকি কাপলদের। সরস্বতী পুজোর দিন যদি সেজেগুজে সঙ্গীর সঙ্গে বেরনো যায়, তাহলে ভ্যালেন্টাইন ডে’তে নয় কেন? বিষয়টা বেশ ভালোই। দেখি, সবাই রেস্তরাঁয় খাওয়াদাওয়া করে। প্রচুর ছাড়ও পাওয়া যায় এদিন। এই সুযোগে আবার কনসার্টেও ‘কাপল টিকিট’ দেওয়া হয়। আমি অবশ্য কাজ নিয়েই ব্যস্ত এদিনটা।” আর প্রেমিকা কেমন চান?এপ্রসঙ্গে অভিনেতার জবাব, “বন্ধুত্ব ভীষণ গুরুত্বপূর্ণ। সম্পর্কের ভিত বন্ধুত্বের উপরই গড়ে ওঠে। কারণ সেই মানুষটার সঙ্গে যদি জীবনের সব স্তর পার করতে হয়, তাহলে বন্ধুর মতো বোঝাপড়া থাকা দরকার।”

গৌরব রায়চৌধুরী, ছবি- সোশাল মিডিয়া

প্রেমদিবস প্রসঙ্গে গৌরব রায়চৌধুরীর মত, “পশ্চিমী সংস্কৃতির অনুকরণে আমরাও আজকাল ভ্যালেন্টাইনস ডে পালন করি। আমরা ভারতীয়রা আদতে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। আমার অবশ্য অন্যদের প্রেমদিবস উদযাপন করতে দেখলে ভালোই লাগে। জেন জি’রা কীভাবে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করবে, সেসবই দেখব আর উপভোগ করব। কাজের পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটবে।” কেমন ‘ভ্যালেন্টাইন’ চান জীবনে? এপ্রসঙ্গে অভিনেতার সংযোজন, আমার মনে নয়, প্রেম-ভালোবাসা কখনও অপশন নিয়ে আসে না। ওটা মন থেকেই হয়। বিপরীতের মানুষটি যেমনই হোক না কেন, বিশ্বাসের ভিত ঠিক থাকা প্রয়োজন। তাহলেই সম্পর্ক পোক্ত হয়। তাই পারস্পারিক শ্রদ্ধা আর বিশ্বাসটা ভীষণ দরকার।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.