সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর পর ২৪ দিন কেটে গেলেও অনুরাগীদের মনে তিনি এখনও সমুজ্জ্বল। কিছুতেই সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুশোক ভুলতে পারছেন না তাঁরা। আর প্রয়াত অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে যখন এত শোরগোল চারদিকে, ঠিক তখনই নেটপাড়ায় ভাইরাল হলেন সচিন তিওয়ারি নামে এক ব্যক্তি। যাঁর চেহারা হুবহু মিলে যায় সুশান্তের সঙ্গে। দু’জনের নামের আদ্যাক্ষরও ‘স’। সচিনের ছবি নেটিজেনদের চোখে পড়তেই হু-হু করে ভাইরাল হয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় একেবারে রাতারাতি স্টার হয়ে যান সচিন।
সুশান্তের মৃত্যুর পরই সচিনের আর্বিভাব। আর অভিনেতার সঙ্গে মুখের অনেকটা মিল থাকায় ইন্সটাগ্রামেও সচিনের ফলোয়ারের সংখ্যা একধাক্কায় ১০ হাজারের বেশি ছাড়িয়েছে। ইতিমধ্যে সচিনের ছবির কমেন্ট বক্সে মেসেজের বন্যা বয়ে গিয়েছে। ভালোবাসা আর প্রশংসার সাগরে ভাসছেন ওই যুবক। আর এই ঘটনায় একপ্রকার ঘাবড়েই গিয়েছেন সচিন তিওয়ারি। তবে এই মুহূর্ত তিনি যে তাড়িয়ে তাড়িয়ে বেশ উপভোগ করছেন, তা বললেও ভুল হবে না বইকী!
[আরও পড়ুন: ‘কীসের এত তাড়া ছিল, নিজে সিনেমা বানালে না কেন?’, জন্মদিনেও সুশান্তকে নিয়ে আক্ষেপ সৌরভের]
কিন্তু নেটদুনিয়ায় সচিনকে নিয়ে এতটা মাতামাতি হওয়া মোটেই পছন্দ করছেন না সুশান্ত-অনুরাগীরা। এ বিষয়ে বেশ কয়েকজন সুশান্ত ভক্তরা গর্জে উঠেছেন। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট ব্যক্তি অভিনেতার মতো অনেকটা দেখতে হলেও তিনি কোনওভাবেই সুশান্তের জায়গা দখল করতে পারবেন না। সুশান্ত তাঁদের ভালবাসার মানুষ ছিলেন। এমন মন্তব্য করেও অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন।
[আরও পড়ুন: গোটা পরিবার একসঙ্গে থাকবে, আয়ুষ্মানরা কত কোটি টাকায় বাড়ি কিনলেন জানেন?]
সর্বশেষ খবর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা