সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই হাতে বনবন করে ঘোরাচ্ছেন তরবারি। একেবারে রণংদেহি মেজাজে ‘আরিয়া সিজন ৩’-এর (Aarya Season 3) শুটিং শুরু করলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। অভিনেত্রীর ভিডিও দেখে কে বলবে মাস দু’য়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

মার্চ মাসের দুই তারিখ সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা লেখেন, “দু’দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে। তবে সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার হৃদয়টি বড়।” জানা যায়, ‘আরিয়া সিজন ৩’-এর শুটিং চালকালীনই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন। সেখানে তাঁর চিকিৎসা হয়।
[আরও পড়ুন: মহানগরের তৃতীয় পর্বে অনির্বাণ ভট্টাচার্য, শুটিং ফ্লোরের ছবি শেয়ার অভিনেতার]
পরে আবার প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানান, তাঁর খুবই বড় হার্ট অ্যাটাক হয়েছিল। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। নিয়মিত শরীরচর্চা করতাম বলেই এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন। অনুরাগীদের উদ্দেশে সুস্মিতা বলেছিলেন, “এই ঘটনার পর আমি ভীত নই। বরং আত্মবিশ্বাস নিয়ে বাঁচার শপথ নিয়েছি। বেঁচে থাকাটাই বড় কথা।”

এই মন্ত্রে বিশ্বাস রেখেই দু’মাসের মধ্যে ‘আরিয়া সিজন ৩’-এর ফ্লোরে ফিরলেন সুস্মিতা। ভিডিও শেয়ার করে লিখলেন, “সে আরও বেশি স্বার্থান্বেষী, আরও বেশি নির্ভীক, সে ফিরে এসেছে।”
View this post on Instagram
[আরও পড়ুন: মুম্বইয়ে বিশাল বাড়ি কিনলেন আলিয়া, দুটি ফ্ল্যাট উপহার দিলেন বোনকেও! দাম জানেন?]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ