Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Hrithik Roshan

প্রেমিকের ঠোঁটে ঠোঁট রাখলেন সুজান, প্রাক্তন স্ত্রীর কাণ্ড দেখে কী বললেন হৃতিক?

নতুন প্রেমিকের সঙ্গে রাতভর পার্টি হৃতিকের প্রাক্তন স্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১৩:৩৮

options
link
প্রেমিকের ঠোঁটে ঠোঁট রাখলেন সুজান, প্রাক্তন স্ত্রীর কাণ্ড দেখে কী বললেন হৃতিক? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃতিক প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের জীবনের নতুন পুরুষ আরসালান। ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে আলাদা আলাদা ভাবে দিব্যি রয়েছেন হৃতিক ও সুজান। আর সেই ভালো থাকার প্রমাণ সুজান দিলেন সম্প্রতি সোশাল মিডিয়ায়।

১৯ ডিসেম্বর প্রেমিক আরসালানের জন্মদিনে, প্রেমিকের সঙ্গে সারাটাদিন কাটিয়েছেন সুজান। প্রেমিকের ঠোঁটে ঠোঁট রেখে সুজান ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী। আর সেই ছবিই চোখে পড়েছে হৃতিকের। প্রাক্তন স্ত্রীর এমন ছবি দেখে চুপ থাকেননি হৃতিক। ছবি নিচে মন্তব্য করে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে আরসালান’।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তনই ‘প্রকৃত বন্ধু’ ঐশ্বর্যর! বচ্চন পরিবারের অশান্তির জল্পনার মাঝেই ভাইরাল ভিডিও]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sussanne Khan (@suzkr)

 

বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী, সুজান ও আরসালানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। তবে সেভাবে আরসালানের প্রতি প্রেম প্রকাশ্য়ে আনেননি সুজান। এই প্রথম চুম্বনের ছবি শেয়ার করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।

[আরও পড়ুন: শাহরুখপত্নী গৌরীকে ইডির নোটিস! কী জানাল কেন্দ্রীয় সংস্থা?]

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.