সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুক করে বিয়ে সেরে ফেলেছেন স্বরা ভাস্কর। সে খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন স্বরা। রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন স্বরা। সে খবরের রেশ কাটতে না কাটতেই ফের বিয়ের খবর দিলেন অভিনেত্রী। তবে এবার সই-সাবুদ নয়, বরং রীতি মেনেই বিয়ে করবেন স্বরা ও ফাহাদ। সেই বিয়ের কার্ডই এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবর অনুযায়ী, দিল্লিতে বসবে এই বিয়ের আসর।
কার্ডেও রয়েছে অভিনবত্ব। কার্ডে দেখা গিয়েছে, নিজেদের পোষ্য বিড়ালকে নিয়ে জানলার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বরা ও ফাহাদ। সামনে মেরিন ড্রাইভ আর প্রতিবাদের মিছিল। শুধু তাই নয়, আমন্ত্রণপত্রে উঠে এল লাভ জিহাদ ও CAA-এর মতো প্রসঙ্গ। ঠিক যেন তাঁদের প্রেমকাব্য।
সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। তারপর থেকেই সোশ্য়াল মিডিয়ায় ট্রোলের শিকার স্বরা। তবে এ সব ট্রোলকে একেবারেই পাত্তা না দিয়ে স্বরা এবার যা করলেন, তা দেখে সবাই হতবাক।
View this post on Instagram
[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও]
গপ্পোটা হল, সম্প্রতি স্বরা ইনস্টাগ্রামে স্বরা তাঁর ফুলশয্যার ছবি শেয়ার করেছেন। সেখানেই স্বরা লিখেছেন, ”মা নিজের হাতে আমাদের ফুলশয্যা সাজিয়েছে। সিনেমার মতো যাতে হয় ফুলশয্যা সেটার দিকে নজর রেখেছিলেন তিনি। এরকম মা পেয়ে গর্বিত আমি।”
কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রার পর ফের বলিউডে বিয়ের সানাই। তবে এই বিয়ে মোটেই কিয়ারা ও সিদ্ধার্থের মতো ঝকঝকে, জাঁকজমক পূর্ণ নয়। বরং খুব ছিমছামভাবেই দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে বিয়ে করলেন স্বরা (Swara Bhaskar)। ফাহাদ মহারাষ্ট্রের সমাজবাদী পার্টি যুবনেতা। স্পেশ্যাল অ্যাক্টে রেজিস্ট্রার হয় জানুয়ারি মাসের ৬ তারিখ। তবে এতদিন সবার থেকে আড়ালেই রেখেছিলেন এই বিয়ের কথা। অবশেষে ১৬ তারিখ বিয়ে সারেন স্বরা। সোশ্যাল মিডিয়ায় স্বরা প্রকাশ্যে আনলেন এই বিয়ের খবর। জানা গিয়েছে, এক মিছিলেই ফাহাদের সঙ্গে আলাপ হয় স্বরার।
[আরও পড়ুন: ‘সিটাডেল’-এর ট্রেলারে দুরন্ত অ্যাকশন প্রিয়াঙ্কার, বিপরীতে হলিউডের হার্টথ্রব রিচার্ড ম্যাডেন]
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও