নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন (Delhi CJP Protest), সোনম ওয়াংচুকের অনশন (Sonam Wangchuk Hunger Strike) ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। বাদল অধিবেশনের পয়লা দিনেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ অভিযান’ ঘিরে একেবারে রণক্ষেত্র দিল্লি। আন্দোলন রুখতে যন্তর মন্তর চত্ত্বর ৫০০০ পুলিশ ও আধা সেনা নামায় কেন্দ্র। এরপরেও ব্যারিকেড ভেঙে মিছিল এগনোর চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, একসময়ে বিক্ষোভকারীদের রুখতে ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জলকামান। সেই আন্দোলনে যোগ দিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। অন্যদিকে সিজেপিকে সমর্থন করতেই গ্রেফতার অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ।
সূত্রের খবর, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)র বিক্ষোভে অংশ নিতে মুম্বইয়ের চৈত্যভূমিতে জমায়েত হয়েছিল একাধিক আন্দোলনকারী। সেখান থেকেই পুলিশ ফাহাদকে গ্রেফতার করে। পুলিশি পদক্ষেপে কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে কতজন আটক বা আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। সোমবার এই ঘটনার ভিডিও পোস্ট করে ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
আরও পড়ুন:
View this post on Instagram
View this post on Instagram
ওই ভিডিওতেই স্পষ্ট, বিক্ষোভ কর্মসূচির সময় অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে মুম্বই পুলিশ ফাহাদকেও টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। স্বরার দাবি, প্রত্যেককে মাহিম থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, মুম্বই পুলিশ চৈত্যভূমিতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলা চালাচ্ছে। স্বরা ভাস্করের শেয়ার করা ভিডিওতে শোনা যাচ্ছে, ফাহাদ পুলিশের কাছে বারবার জানতে চাইছেন, কেন তাঁকে গ্রেফতার করা হল?
যতদূর জানা যাচ্ছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে। সেসময়ই ভিডিওটি রেকর্ড করেছেন ফাহাদপত্নী স্বরা ভাস্কর। তিনি লেখেন, ‘২০ জুলাই ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিটে মুম্বইয়ের চৈত্যভূমিতে ফাহাদ আহমেদসহ অন্যান্য আন্দোলনকারীদের মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তাঁদের মাহিম থানায় রাখা হয়েছে। এটাই ভারতের গণতন্ত্র। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি।’
View this post on Instagram
View this post on Instagram
সিজেপি আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ভূমি পেডনেকার। তাঁর মতে, হিংসা কোনও সমস্যার সমাধান নয়। অভিনেত্রী হুমা কুরেশির বক্তব্য, ধৈর্যের সঙ্গে পরস্থিতি সামলানো উচিত ছিল। আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াটাই ছিল বাঞ্ছনীয়। জনগণের ভোটেই সরকার নির্বাচিত হয়। তাই প্রতিটি মানুষের সরকারের কাছে প্রশ্ন করার অধিকার আছে। বলপূর্বক কোনও পদক্ষেপ গ্রহণের আগে নাগরিক মর্যাদার কদর করা উচিত। ক্ষোভ উগরে দিয়েছেন সোনাক্ষী সিনহা থেকে দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারির মতো বহু সেলেব।
View this post on Instagram
We stand in solidarity with the youth of our country.
Their voices deserve to be heard — loud, clear, and without fear. They are the heartbeat of our democracy and the true architects of our nation’s future.
Let us listen, support, and empower them. The energy, courage, and…
— Riteish Deshmukh (@Riteishd) July 20, 2026
প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সরকার ও নন্দিতা দাসও এই ঘটনার তীব্র বিরোধীতা করেছেন। পড়ুয়াদের সঙ্গে অন্যায় হচ্ছে বলে সুর চড়িয়েছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। অভিনেত্রী সাহিবা বালির খোঁচা, অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের জলঘোলা না করে এই আন্দোলনে ফোকাস করা উচিত। সিজেপির পাশে রয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধরনার জেরে আটক, কয়েক ঘণ্টা পর পুলিশ ছাড়ল রাহুল-প্রিয়াঙ্কাকে, মুক্ত বাকি কংগ্রেস নেতারাও
-
তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল
-
মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?
-
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় আটক রাহুল-প্রিয়াঙ্কা, মন্দির মার্গ থানায় হাজির সোনিয়া
-
২০১১ সালের পর প্রথম! ২১ জুলাই সভামঞ্চে গরহাজির নেতাইয়ের শহিদ পরিবারগুলি