সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় টোপর। কপালে সুন্দর করে চন্দন আঁকা। সিঁথিতে সিঁদূর। হাতে, গলায় সোনার গয়না। আর পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি। একেবারে বধূ বেশে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু সাজগোজ তো শেষ, কিন্তু বর কোথায়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও আপলোড করে এমন প্রশ্নই করে ফেললেন স্বস্তিকা।
গপ্পোটা হল, বিয়ের মরশুমে, বিয়ের জন্য স্পেশ্য়াল ফটোশুট করেছেন স্বস্তিকা। সেই ফটোশুটের ভিডিওই পোস্ট করে স্বস্তিকা লিখলেন, বিয়ের সাজগোজে একশো একশো নম্বর। কিন্তু বর কোথায়?
View this post on Instagram
[আরও পড়ুন: পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল তৈরির আবেদন, আদালতে খারিজ মামলা]
টলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেই পরিচিত স্বস্তিকা। তাঁকে নিয়ে গুঞ্জনও কম নয়। তবে এসবে কখনই পাত্তা দেননি তিনি। বরং সিনেমা, সিরিজে অভিনয় করছেন চুটিয়ে। টলি থেকে বলি, কে আটকায় তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও কমবেশি অ্যাক্টিভ তিনি। মাঝে মধ্য়েই শেয়ার করেন নিজের নানারকম ছবি। আর এবার লাল বেনারসি, মাথায় সিঁদুর, হাতে শাঁখা, পলা পরে কনে সেজে ভিডিও পোস্ট করলেন স্বস্তিকা। তাঁর রূপ দেখে অনুরাগীরা কিন্তু প্রশংসাও করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্প বয়সে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে স্বস্তিকা জানিয়েছেন, ‘আমার কোনও আফসোস নেই, কারণ আমি যখন ভাবি যে জীবনটা আমি ওই বিয়েটা ছাড়াও কাটাতে পারতাম, আমার মনে হয় তাহলে অন্বেষা আমার সঙ্গে থাকত না।
[আরও পড়ুন: বার বার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ! রিলিজ করবে তো শাহরুখের ‘জওয়ান? ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ