Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Swastika Mukherjee

বাংলাদেশের থ্রিলার ছবিতে স্বস্তিকা, নায়ক শরিফুল রাজ, কোন চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেত্রীকে?

আগস্ট মাস থেকেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৪, ০৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৪, ০৯:৩২

options
link
বাংলাদেশের থ্রিলার ছবিতে স্বস্তিকা, নায়ক শরিফুল রাজ, কোন চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেত্রীকে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির নাম ‘আলতাবানু কখনও জোছনা দেখিনি।’ এই ছবিতে আলতাবানুর চরিত্রেই দেখা যাবে স্বস্তিকা। তবে রয়েছে আরও চমক। বাংলাদেশের এই ছবিতে স্বস্তিকা জুটি বাঁধছেন ওপার বাংলার চর্চিত অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। জানা গিয়েছে, এই ছবিতে একাই মোট তিনটে চরিত্রে অভিনয় করবেন শরিফুল।

স্বস্তিকার এই ছবির প্রসঙ্গে পরিচালক হিমু আকরাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘ দু’জনের সঙ্গেই সইসাবুদ হয়ে গিয়েছে। দু’জনের লুকও চূড়ান্ত হয়েছে।’’ তবে ছবির গল্প খুব একটা ফাঁস করতে চাননি পরিচালক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ডানকুনিতে বামেদের ভোটপ্রচারে শ্রীলেখা, দীর্ঘ অপেক্ষার পর রাতে মিলল দীপ্সিতার দেখা]

ওপার বাংলার সূত্র থেকে পাওয়া গিয়েছে, ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ একটি থ্রিলারধর্মী ছবি। মূলত আলতাবানু ও প্রেমচাঁদকে ঘিরেই ছবির গল্প এগিয়ে যাবে। রাজের চরিত্রের গল্প তিনটি স্তরে। মূল নাম প্রেমচাঁদ হলেও সুজন মিয়া ও মুইনুল হোসেন নামে আরও দুটি চরিত্রে দেখা যাবে রাজকে।

এই ছবির গোটা শুটিংই হবে বাংলাদেশে। জানা গিয়েছে, সৈয়দপুর, অষ্টগ্রাম, পুরনো ঢাকা ও রাজেন্দ্রপুর হবে ছবির শুটিং। আগস্ট মাস থেকেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক।

[আরও পড়ুন: ‘ভাষা হারিয়ে’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ! ক্ষমা চেয়ে কী বললেন বিজেপি প্রার্থী?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.