সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কের মুখে পড়ল জনপ্রিয় ধারাবাহিক ”তারক মেহেতা কা উল্টা চশমা”। এবার এই ধারাবাহিকের প্রযোজক অসিত মোদির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন ধারাবাহিকের অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল। জেনিফারের অভিযোগ, ”আমি এই ধারাবাহিক ছেড়ে দিয়েছি। বরং বলা ভাল বাধ্য হয়েছি। এই ধারাবাহিকের প্রযোজকের দ্বারা চরম অপমানিত হয়েছি। বার বার অপদস্থ করা হয়েছে আমাকে।” জেনিফারের কথায়, ‘এই ধারাবাহিকের সেটে পুরুষতান্ত্রিক আদবকায়দাই চলে।”
[আরও পড়ুন: অগণতান্ত্রিক! বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়া নিয়ে গর্জে উঠলেন সেন্সর বোর্ডের সদস্য]
তা ঠিক কী ঘটেছে জেনিফারের সঙ্গে?
জেনিফার জানিয়েছেন, আমি বিবাহবার্ষিকীর জন্য় আগে থেকে ছুটি চেয়েছিলাম। বলেছিলাম অন্তত, দুঘণ্টার জন্য আমাকে বিরতি দিতে। কিন্তু আমাকে ছুটি দেওয়া হয়নি। বরং অন্য অভিনেতাদের ছুটি দেওয়া হয়।
জেনিফারের এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রযোজক অসিত মোদিও। তাঁর কথায়, আমারব বিরুদ্ধে আনা সব অভিযোগ ভ্রান্ত জেনিফারের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেব। আমার মানহানি করার চেষ্টা।
[আরও পড়ুন: ‘ওরা আমার মেয়েকেও ছাড়েনি!’ ‘দ্য কাশ্মীর ফাইলসে’র স্মৃতি ফেরালেন বিবেক অগ্নিহোত্রী]
সর্বশেষ খবর
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!
-
পাকিস্তানে ফিরতেই রিজওয়ান-ইমামকে সাইবার ক্রাইমের জেরা, আরও বড় শাস্তির মুখে দুই তারকা!
-
নজর ঘুরলেই হতে পারে ৯/১১-র মতো হামলা! বিশ্বকে সতর্কবার্তা ব্রিটিশ গোয়েন্দা প্রধানের