সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তনুশ্রী দত্তের হাত ধরেই শুরু হয়েছিল বলিউডের #MeToo-র পথ চলা। ইতিমধ্যেই নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে সরব হয়েছেন। চলেছে আইনি মামলাও। তবে নানার পর তনুশ্রীর পরবর্তী টার্গেট রাখি সাওয়ান্ত।
[যৌন হেনস্তার অভিযোগ ওড়ালেন সুশান্ত, প্রকাশ করলেন এসএমএস]
বলিউডে #MeToo ঝড় অব্যাহত, নানা পাটেকরের যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী দত্ত৷ রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন তিনি। তনুশ্রী রাখির বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি দুই ধরনের মামলাই করেছেন। রাখি-তনুশ্রী দত্ত বিতর্কের সূত্রপাত ২০০৮ সালে৷ তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর শ্লীলতাহানি করেন৷ প্রতিবাদ করায় ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল তনুশ্রীকে৷ সেই জায়গায় আইটেম ডান্সের দৃশ্যে সুযোগ পান রাখি সাওয়ান্ত। রাখির সঙ্গে সেই থেকে তনুশ্রীর সম্পর্ক খুব একটা সুখের নয়৷ এক সাংবাদিক বৈঠকে রাখি বলেছিলেন, ‘‘তনুশ্রী, নানা পাটেকরের মতো একজন অভিজ্ঞ অভিনেতার বিরুদ্ধে কুত্সা রটাচ্ছেন। ও একটা মিথ্যেবাদী। দশ বছর কি কোমায় ছিলেন উনি?’’ তনুশ্রীকে রাখি আরও বলেন, ‘‘তনুশ্রী ইংরাজিতে কথা বলেন বলে সংবাদমাধ্যম ওকে এত পাত্তা দিচ্ছে।’’
[‘লোকটা আমার প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে’]
রাখির এই বক্তব্যে বেজায় বিরক্ত তনুশ্রী৷ তাঁর অভিযোগ, না জেনেই ভুল বলেছেন রাখি৷ তারই জবাব দিতে এবার রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলার সিদ্ধান্ত তনুশ্রীর৷ দেওয়ানী ও ফৌজদারি দুই ধরনেরই মামলা রুজু করেছেন তিনি৷ রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন তিনি। যদিও মামলার পালটা কোনও প্রতিক্রিয়া রাখি সাওয়ান্তের থেকে পাওয়া যায়নি৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন