Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Tara Sutaria Aditya Roy Kapur

অনন্যাকে ভুলে তারা সুতারিয়ার সঙ্গে ‘আশিকি’ আদিত্যর! প্রেমচর্চায় সিলমোহর?

আদিত্য রয় কাপুর ও তারা সুতারিয়ার সম্পর্কের কানাঘুষোটা বেশ অনেকদিনেরই। প্রেমচর্চায় সিলমোহর দিল বলিউডের এক বিশ্বস্ত সংবাদমাধ্যম। আনুষ্ঠানিকভাবে আদিত্য-তারা কবে তাঁদের ব্যক্তিগতজীবন নিয়ে মুখ খোলেন, এখন শুধু সেই শুভক্ষণেরই অপেক্ষা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১০:০০

options
link
অনন্যাকে ভুলে তারা সুতারিয়ার সঙ্গে ‘আশিকি’ আদিত্যর! প্রেমচর্চায় সিলমোহর? zoom
প্রেমে মগ্ন আদিত্য-তারা!
Advertisement

বলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শুধু সিনেমা সংক্রান্ত খবরে সীমাবদ্ধ নয় বরং তারকাদের ব্যক্তিগত জীবন পেজ থ্রির অন্যতম আকর্ষণ। সেলেব পাপারাজ্জিরা তো একেবারে আতস কাচের নীচে রেখে তারকাদের জীবন পর্যবেক্ষণ করেন। বাসভবনের বাইরে হোক বা বিমানবন্দর, ক্যামেরার লেন্স ঘুরছে সর্বত্র। প্যাপেদের ক্যামেরাতেই ধরা পড়ে কোন তারকা কার হাত ধরে কোথায় যাচ্ছেন। সেখান থেকেই শুরু হয় সম্পর্কের কানাঘুষো। এই মুহূর্তে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুর ও ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর অভিনেত্রী তারা সুতারিয়া।

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, তাঁরা নাকি পরস্পরকে মন দিয়েছেন! বলিউডের বিশ্বস্ত সংবাদমাধ্যম আদিত্য-তারার প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছে। বিটাউনের অন্দরে সম্পর্কের ভাঙাগড়ার খেলা প্রায়ই উঠে আসে পেজ থ্রির খবরে। চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে আদিত্য রয় কাপুরের সম্পর্ক কারওই অজানা নয়। প্রকাশ্যে হাতে হাত রেখে ঘুরেছেন প্রাক্তন প্রেমিকযুগল। প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কেউই মুখ খোলেননি।

Advertisement

চলতি বছরের শুরুতে মুম্বইয়ে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন তারা সুতারিয়া। আর ঠিক সময়ই আদিত্যর সঙ্গে প্রেমের সম্পর্ক প্রায় নিশ্চিত করেছে বলিউডের সংবাদমাধ্যম। সমাজমাধ্যমে জুটির ভক্তরা ‘পাওয়ার কাপল’ তকমাও জুড়ে দিয়েছেন।

অনন্যার সঙ্গে প্রেম ভাঙতেই তারা সুতারিয়ার সঙ্গে নাম জড়িয়েছে আদিত্যর। ইন্ডাস্ট্রির একাধিক ইভেন্ট ও ব্যক্তিগত মুহূর্তে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে।ব্যক্তিগত জীবন নিয়ে খুব সংযত হলেও যুগলের ঘনঘন উপস্থিতি বেশ ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাঁরা একসঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন এবং তাঁদের ঘনিষ্ঠ মহল থেকেও সম্পর্কের গভীরতার ইঙ্গিত মিলেছে।

প্রেমচর্চায় সিলমোহর?

২০২৬ সালের শুরুতে মুম্বইয়ে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন তারা সুতারিয়া। আর ঠিক সময়ই আদিত্যর সঙ্গে প্রেমের সম্পর্ক প্রায় নিশ্চিত করেছে বলিউডের সংবাদমাধ্যম। সমাজমাধ্যমে জুটির ভক্তরা ‘পাওয়ার কাপল’ তকমাও জুড়ে দিয়েছেন। আদিত্য রয় কাপুর এবং তারা সুতারিয়া তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর কবে দেন সেই শুভক্ষণের অপেক্ষায় ভক্তকূল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.