সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের চাপে এখন বাবা-মাকে সময় দেওয়ার সুযোগই পায় না ছেলেমেয়েরা। চাকরি নিয়ে ছুটতে হয় দেশেরই কোনও অন্য শহরে, কখনও বিদেশে। তখন সেই বৃদ্ধ বাবা-মায়ের কী হয়, এমন গল্পই উঠে এসেছে ‘সাঁঝবাতি’ ছবিতে। ছবির টিজারেও রয়েছে তেমনই ইঙ্গিত।
টিজার শুরু হয়েছে এক বৃদ্ধের গল্প দিয়ে। এই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবির প্রথমেই বলা হয়েছে ভালবাসার গল্পগাথা ‘সাঁঝবাতি’। একাকী এই বৃদ্ধের সঙ্গী এক যুবক। নিজের ছেলে নয়। কিন্তু নিজের ছেলের থেকেও বেশি কাছের। নিজের সন্তান যখন দূরে, তখন এই অনাত্মীয় যুবকই হয়ে উঠেছে বৃদ্ধের কাছের মানুষ। বৃদ্ধকে দেখভালের দায়িত্বও সেই সামলায়। নিজের সন্তানদের থেকেও তাই বৃদ্ধের কাছে সেই প্রিয়।

[ আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের শেষদিন মঞ্চে শাবানা, ভিডিও বার্তায় কলকাতাকে অভিনন্দন অমিতাভের ]
এরপর টিজারে পরিচয় করানো হয়েছে এক বৃদ্ধার সঙ্গে। তার সন্তানরাও দূরে থাকে। সর্বক্ষণের জন্য একটি মেয়ে রয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। এই চারটি চরিত্রকেই কেন্দ্র করে এগিয়েছে ‘সাঁঝবাতি’র গল্প। এছাড়া ছবিতে দেব ও পাওলির মধ্যেও একটি রসায়ন উঠে এসেছে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার। টিজারেই পরিচালক জানিয়ে দিয়েছেন এটি অভিমানের গল্প। এক অন্যরকম সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে।
এই ছবিতেই প্রথম জুটি বাঁধছেন দেব ও সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়া পাওলি দাম ও লিলি চক্রবর্তী থাকছেন ছবিতে। এক প্রবীণ নাগরিককে ঘিরে এগিয়েছে ছবির গল্প। পরিচালক লীনার ভাষায়, সম্পর্কের ভাঙাগড়ার গল্প দেখা যাবে ‘সাঁঝবাতি’ ছবিতে। সেই কারণেই ছবির শীর্ষক একটু অন্যধরনের- ‘এক ছক ভাঙা সম্পর্ক’। বাস্তব ঘটনার মিশেলে তৈরি হয়েছে ছবির প্লট। এবছর বড়দিনে মুক্তি পাবে ছবিটি।
[ আরও পড়ুন: বাঁচাতে পারলেন না নওয়াজ, দুর্বল চিত্রনাট্যেই ডুবল ‘মোতিচুর চকনাচুর’ ]
সর্বশেষ খবর
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু