সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা ভিভান ঘোষ (Vivaan Ghosh)। বাংলার ড্রয়িং রুমে অবশ্য তিনি খলনায়ক হিসেবেই বেশি পরিচিত। সেই ভিভান ঘোষই সম্প্রতি পড়েছিলেন ভয়াবহ দুর্ঘটনার মুখে। জানা গিয়েছে, ২৫ জুন শুটিং সেরে ফেরার পথে তাঁর গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। কপালের জোরে প্রাণে বেঁচে যান ভিভান।
সংবাদ মাধ্যমকে ভিভান জানিয়েছেন, ”মঙ্গলবার শুটিং শেষ হতে একটু রাত হয়ে গিয়েছিল। রাতের ফাঁকা রাস্তায় হঠাৎই গাড়ির পিছনে চলে আসে একটি লরিট। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা লরি ধাক্কা মারে গাড়িতে। গান শুনতে শুনতে যাচ্ছিলাম। জোরে ঝাঁকুনি খেয়ে সজাগ হই। কিছু বুঝে ওঠার আগে চারপাশে লোক জড়ো হয়ে যায়।’’
[আরও পড়ুন: পাত্র মুসলিম, ‘প্রেমই পরম ধর্ম’, লাভ জিহাদ বিতর্কে নিন্দুকদের ‘খামোশ’ করালেন সোনাক্ষী সিনহা]
অভিনেতা জানিয়েছেন, ”তিনি ও গাড়ির চালক সুস্থ রয়েছেন। চোট অবশ্য অল্প লেগেছে। তবে গাড়িটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে দুমড়ে গিয়েছে। পুলিশ ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করেছে।”
কৃষ্ণকলি, উমার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন ভিভান। সদ্য শুরু হয়েছে, নতুন ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এর শুটিং। সেই শুটিং থেকে ফেরার সময়ই বিপত্তি।
[আরও পড়ুন: গোমাংস বিতর্ক: ‘জ্যান্ত পুড়িয়ে মারার’ হুমকি! ‘রাজনৈতিক রং দেবেন না’, প্রতিক্রিয়া সুদীপার]
সর্বশেষ খবর
-
আয়ুষ্মানে ৫ লাখ যথেষ্ট নয়, কার্ডপিছু ৮-১০ লক্ষের দাবি
-
একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার, ইংল্যান্ড হারিয়ে ফাইনালে মেসিরা
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু