Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Chandrakanth Death

নায়িকার মৃত্যুর কয়েকদিন পরই সঙ্গীর আত্মহত্যা! দাক্ষিণাত্যে তীব্র চাঞ্চল্য

একই সিরিয়ালে কাজ করতেন দুজন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ১১:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ১১:৫৫

options
link
নায়িকার মৃত্যুর কয়েকদিন পরই সঙ্গীর আত্মহত্যা! দাক্ষিণাত্যে তীব্র চাঞ্চল্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তেলুগু টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা জয়রাম। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই তাঁর সঙ্গী চন্দ্রকান্তর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেল। শোনা যাচ্ছে, পবিত্রার মৃত্যুশোক সামলাতে না পেরেই আত্মহত্যা করেছেন অভিনেতা।

Chandrakanth-1

Advertisement

‘ত্রিনয়নী’ সিরিয়ালের নায়িকা ছিলেন পবিত্রা। আর এই সিরিয়ালেরই নায়ক চন্দ্রকান্ত। দুজনের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে নানা ধরনের খবর দেখা যাচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে, বিবাহিত চন্দ্রকান্ত পবিত্রার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কোথাও আবার বলা হচ্ছে, স্ত্রী শিল্পা ও সন্তানদের ছেড়ে পবিত্রাকে বিয়ে করেছিলেন অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বেআইনি মাদকের নামে প্রতারণা! বড় জালিয়াতি ফাঁস করলেন আলিয়ার মা সোনি রাজদান ]

গত ১২ মে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পবিত্রা প্রাণ হারান। একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় অভিনেত্রীর। সেই সময় নাকি গাড়িতে চন্দ্রকান্ত, গাড়ির চালক ও পবিত্রার বোন ছিলেন। এই ঘটনার সপ্তাহ খানেকের মধ্যেই চন্দ্রকান্তের মৃত্যুর খবর পাওয়া গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavithra Jayaram (@pavithra_jayram_)

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, তেলেঙ্গানার অলকাপুরের যে বাড়িতে পবিত্রা ও চন্দ্রকান্ত থাকতেন। সেই বাড়ির একটি ঘরেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ‘ত্রিনয়নী’ সিরিয়ালের নায়ককে মৃত বলে ঘোষণা করা হয়। মনে করা হচ্ছে, পবিত্রার এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না চন্দ্রকান্ত। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের তোলা শেষ ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করে চন্দ্রকান্ত লিখেছিলেন, “প্লিজ ফিরে এসো।” মাত্র কয়েকদিনের ব্যবধানে নায়ক-নায়িকার মৃত্যুর খবরে শোকের আবহ তেলুগু টেলিভিশন জগতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Challa Chandu II (@chandrakanth_artist)

[আরও পড়ুন: সোনাক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতার অস্বস্তি থেকে স্বপ্নে বনশালি, একান্ত সাক্ষাৎকারে ‘হীরামাণ্ডি’র উস্তাদজি ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.