Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Actress Hema Arrest

নিষিদ্ধ মাদক নিয়ে উদ্দাম পার্টি! পুলিশের জালে অভিনেত্রী

এক ফার্মহাউসে পার্টির আয়োজন করা হয়েছিল বলে খবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ১৫:৫১

options
link
নিষিদ্ধ মাদক নিয়ে উদ্দাম পার্টি! পুলিশের জালে অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ মাদক নিয়ে উদ্দাম পার্টির অভিযোগে গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী হেমা। সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রীর রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছিল বেঙ্গালুরু পুলিশ। তাতে মাদকের অস্তিত্ব পাওয়া গিয়েছে।

Actress-Hema

Advertisement

ঘটনাটি ঘটেছিল মে মাসে। বেঙ্গালুরুর আনেকাল তালুকের জিআর ফার্মে জনৈক কে এল বাসুর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, পার্টিতে নিষিদ্ধ মাদক থাকতে পারে এমন খবর পুলিশের কাছে ছিল। তার জেরেই পার্টিতে হানা দেন পুলিশ কর্মীরা। অভিযোগ, পার্টি থেকে প্রায় ১৫ গ্রাম MDMA, ৬.২ গ্রাম কোকেন ও ছয় গ্রাম হাউড্রো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: রাজনীতির ‘নেপোকিড’ কুপোকাত, ‘সেনার মতো মান্ডিকে রক্ষা করব’, জিতেই প্রতিজ্ঞা ‘ক্যুইন’ কঙ্গনার]

এই ঘটনার পর পার্টিতে উপস্থিত থাকা মোট ১০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে ৮৬ জনের শরীরে মাদক পাওয়া গিয়েছে। এর মধ্যে হেমাও রয়েছেন। তেলুগু চলচ্চিত্র জগতে বেশ পরিচিত মুখ হেমা। আড়াইশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কমেডি টাইমিংয়ের জন্য প্রশংসাও পেয়েছেন। অভিনেত্রীর গ্রেপ্তারিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, গত মাসে যখন ফার্ম হাউসে পুলিশ হানা দিয়েছিল। সেই সময় ফোন থেকে তোলা ভিডিও বার্তায় হেমা দাবি করেছিলেন তিনি শুধু সেখানে একটু সময় কাটাতে গিয়েছিলেন। কোনও রেভ পার্টির অংশ ছিলেন না। অভিনেত্রীর গ্রেপ্তারির পর এই বিষয়টিও নাকি খতিয়ে দেখবে বেঙ্গালুরু পুলিশ। কীভাবে পুলিশি তল্লাশি চলাকালীন হেমার হাতে ফোন এল, তা জানার চেষ্টা করা হবে। পার্টিতে কারা মাদক সরবরাহ করেছিল? তাদের সঙ্গে হেমার কোনও যোগাযোগ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে খবর।

[আরও পড়ুন: মার্কিন টেলিভিশনে জম্মু-কাশ্মীরের মেয়ের হাড়হিম করা নাচ, ভিডিও দেখলে শিউরে উঠবেন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.