সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনটা যে কখনও ঘটতে পারে, তা ভাবলেই অবাক হচ্ছেন দক্ষিণী তারকা থলপতি বিজয়। এখনও যেন তাঁর চোখের সামনে ভাসছে সেই দৃশ্য। কেন হঠাৎ অনুরাগী তাঁর দিকে চটি ছুঁড়লেন, সে কারণ কিন্তু নায়কের কাছে অজানা।
কাণ্ডটা একটু বিশদে বলা যাক। ২৮ ডিসেম্বর প্রয়াত হয়েছেন তামিল ছবির বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিক বিজয়কান্ত। বিজয়কান্তের হাত ধরেই অভিনয় জীবনে পা রাখেন থলপতি বিজয়। সেই বিজয়কান্তকেই শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন থলপতি। আর সেখানেই ঘটল গণ্ডগোল।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষীর সহায়তায় ভিড় এড়িয়ে বিজয়কান্তের শবদেহর কাছে যাচ্ছেন থলপতি বিজয়। আর তখনই ভিড়ের মধ্যে উড়ে এল চটি! সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেন। কিন্তু কী কারণে বিজয়পতির দিকে তিনি চটি ছুঁড়েছেন, সে কারণ এখনও স্পষ্ট নেয়।
We #Ajith fans strongly condemneding this disrespect behaviour to vijay . whoever it may be, we should respect when they came to our place.
Throwing slipper to @actorvijay is totally not acceptable 👎🏻
Stay strong #Vijay #RIPCaptainVijayakanth pic.twitter.com/dVg9RjC7Yy
— AK (@iam_K_A) December 29, 2023
[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে আচমকাই রাজনাথ সিংয়ের বাড়িতে অনুপম খের, কী নিয়ে কথা হল?]
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ দিতে চান বিজয়পতি। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন নাকি তাঁর পাখির চোখ। শোনা যাচ্ছে, এই কারণে নাকি কয়েকবছর সিনেমা থেকে বিরতি নেবেন বিজয়পতি।
[আরও পড়ুন: ‘প্ল্যানচেট করে দশরথকে ডাকা হোক’, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই খোঁচা নচিকেতার]
সর্বশেষ খবর
-
ফের ক্যামেরার সামনে গালিগালাজ, বিজেপিকে একের পর এক কুকথা মহুয়ার! ভাইরাল ভিডিও
-
আরও আইনি প্যাঁচে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ! বিপুল সম্পত্তি কীভাবে? খোঁজ নিচ্ছে ইডি
-
দীপিকাকে দশ গোল দিয়ে ‘কল্কি ২’তে জায়গা পাকা করলেন ‘আলফা’ আলিয়া! বড় ইঙ্গিত প্রভাসের
-
অনুপ্রবেশ নিয়ে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বঙ্গে আসছে জনবিন্যাস কমিটি
-
শাস্ত্রীর ভুল থেকে অভিষেকের বিশ্বরেকর্ড, শিরোনামে ভারত-ইংল্যান্ড টি-২০, জয়ের অপেক্ষা বাড়ল শ্রেয়সের