Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
The Kerala Story

সিনেমা হলে শো নেই, তবে এবার সহজেই দেখতে পাবেন ‘দ্য কেরালা স্টোরি’, কীভাবে?

সুখবর দিলেন পরিচালক নিজেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৩, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৩, ১৪:২৪

options
link
সিনেমা হলে শো নেই, তবে এবার সহজেই দেখতে পাবেন ‘দ্য কেরালা স্টোরি’, কীভাবে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শনে বাংলা থেকে নিষেধাজ্ঞা উঠলেও, হলে বিশেষ দেখা নেই এই ছবির। তবে এবার বাংলা দর্শক তথা গোটা সিনেপ্রেমী মানুষদের জন্য দারুণ খবর দিলেন ‘দ্য় কেরালা স্টোরি’ সিনেমার পরিচালক সুদীপ্ত সেন। খুব শীঘ্রই নাকি ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি।

[আরও পড়ুন: ১১৯ কোটি টাকার প্রতারণা! সিবিআইয়ের জালে অমিতাভ-সলমনের সিনেমার প্রযোজক]

The-Kerala-Story-1

Advertisement

বিতর্ককে সঙ্গে নিয়েই বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য় কেরালা স্টোরি’। এই ছবি মুক্তি প্রায় ১৫ দিনের মধ্য়ে কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ে। পার করেছে দুশো কোটি টাকার বর্ডারও। তবে এত ব্যবসা করলেও, দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক চলছেই। ঠিক এই সময়ই পরিচালক সুদীপ্ত সেন সংবাদমাধ্যমে জানালেন ”খুব শীঘ্রই ওটিটিতে আসবে। কথাবার্তা চলছে। তবে ওটিটি এখনও শুধু শহরেই বেশি জনপ্রিয়। সিনেমা হলে দেখলে ছবির অভিজ্ঞতাটাই আলাদা।”

The Kerala Story

স্পষ্ট করে বাংলার প্রসঙ্গ না তুললেও, সুদীপ্ত জানান, ‘নিষেধাজ্ঞা তো আর ওটিটির উপর থাকবে না। সবাই তখন দেখবে ছবিটা। মাঝখান থেকে ইগোর লড়াইয়ে হল মালিক ও সরকারের লোকসান হল। ছবি দেখলে টিকিট বিক্রি হত। সেখান থেকে তো ট্যাক্স পেত সরকার।’

[আরও পড়ুন: পরীমণির সংসারে নতুন ঝড়, উঠতি নায়িকার সঙ্গে অশ্লীল ভিডিওতে স্বামী রাজ!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.