Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bhumi Pednekar

অভিনয় চুলোয় যাক! ‘দ্য রয়্যালস’ সিরিজে ভূমির ঠোঁট নিয়েই তোলপাড় নেটপাড়া

'দ্য রয়্যালস'-এ প্রথমবার জুটি বেঁধেছেন ভূমি ও ঈশান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১৯:৪০

options
link
অভিনয় চুলোয় যাক! ‘দ্য রয়্যালস’ সিরিজে ভূমির ঠোঁট নিয়েই তোলপাড় নেটপাড়া zoom
ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমির কাজের থেকে ঠোঁট নিয়ে বেশি আলোচনা। সম্প্রতি তাঁর নতুন সিরিজ ‘দ্য রয়্যালস’ মুক্তি পেয়েছে। যা সেভাবে দর্শকের মনে ধরেনি। তবে তার মধ্যেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সিরিজের অভিনেতা ঈশান খট্টর। কিন্তু ভূমির অভিনয় একেবারেই দর্শকের মনে ছাপ ফেলতে পারেনি বলে দাবি নেটিজেনদের। উলটে তাঁর ঠোঁট নিয়েই বরং চর্চায় মেতেছেন সকলে।  

ছবি: ইনস্টাগ্রাম, ঈশান খট্টর ও ভূমি পেডনেকর

তবে এই প্রথম নয়, এর আগেও ভূমি বিভিন্ন সময়ে তাঁর মুখে অস্ত্রোপচারের জন্য নানা কুমন্তব্যের শিকার হয়েছেন। সেই সময় মুখও খুলেছেন অভিনেত্রী। কাজের থেকে চেহারা নিয়ে বেশি কথা হওয়ায় বেশ চটেছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘আমাকে এক ব্যক্তি একবার সরাসরি জিজ্ঞেস করেছিলেন তোমার ঠোঁট এত বড় কেন? আমি বুঝতে পারি না মানুষের সবকিছু নিয়ে এত অসুবিধা কেন? এইরকম ঠোঁট পাওয়ার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে। তাই নিজের মতো বাঁচো। এসব কিছুকে একেবারেই পাত্তা দিও না।’

Advertisement

নতুন সিরিজ ‘দ্য রয়্যালস’-এ প্রথম জুটি বাঁধলেন ভূমি ও ঈশান। আর পর্দায় তাঁদের রসায়ন দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। তবে সেই রসায়ন একেবারেই জমেনি। আশাহত হয়েছেন দর্শক। আর তার জেরেই কি ভূমির দিকে ধেয়ে এল তাঁর ঠোঁট নিয়ে মন্তব্য? নেটিজেনরা বলেছেন, এই সিরিজে ভূমির থেকেও বেশি নজর গিয়েছে তাঁর ঠোঁটের দিকে। কারণ ভূমির ঠোঁট দেখে তাঁদের মনে হয়েছে অভিনেত্রীর থেকে বেশি অভিনয় সারা পর্দাজুড়ে করেছে তাঁর ঠোঁট। ঈশান ও ভূমি ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন জিনত আমন, নোরা ফতেহি, ডিনো মোরিয়া, মিলিন্দ সোমান প্রমুখ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.