Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
হাউজফুল ৪

পুনর্জন্মের গল্প নিয়ে হাজির ‘হাউজফুল ৪’, ট্রেলারে রয়েছে আরও চমক

দেখুন ছবির ট্রেলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৯:৩০

options
link
পুনর্জন্মের গল্প নিয়ে হাজির ‘হাউজফুল ৪’, ট্রেলারে রয়েছে আরও চমক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুনর্জন্মের গল্প নিয়ে আসছেন অক্ষয়-রীতেশ-ববি। ‘হাউজফুল ৪’ ছবিতে জাতিস্বর অক্ষয়। তিনিই বাকি দু’জনকে পূর্বজন্মের কথা মনে করান। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানেই আভাস মিলেছে গল্পের।

১৪১৯ সালে সিতামগড়ের কাহিনি দিয়ে শুরু হয়েছে ট্রেলার। আজ থেকে ৬০০ বছর আগে তিন রাজকুমারীর স্বয়ম্বরে হাজির ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও ববি দেওল। এই তিন রাজকুমারী হলেন কৃতী স্যানন, পূজা হেগড়ে ও কৃতী খারবান্দা। সেই সময় অক্ষয়ের নাম ছিল রাজকুমার বালা। ববি দেওল ছিলেন যোদ্ধা। তাঁর নাম ছিল ধর্মপুত্র। রীতেশের নাম ছিল ভাংড়ু মহারাজ। পেশায় নৃত্যশিক্ষক ছিলেন তিনি। তিন রাজকুমারীকে বিয়ে করতে এমন কোনও কাণ্ড ঘটিয়েছিলেন তাঁরা, যা নিয়ে সমস্যায় পড়েছিলেন। সেটা কী, তা ট্রেলারে কিছু ভাঙেননি পরিচালক। তবে এর মধ্যে রয়েছে এক প্রতিশোধের গল্প।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

housefull-4-team

[ আরও পড়ুন: এবার বলিউডেও ধোনি! অভিনয় করছেন সঞ্জয় দত্তের সিনেমায় ]

এরপর আসছে আজকের যুগের গল্প। এখানে অক্ষয়ের নাম হ্যারি। এই জীবনেও রীতেশ আর ববির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অক্ষয়ের। রীতেশের নাম এই জীবনে রয়। ববির নাম ম্যাক্স। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কৃতী স্যানন। রীতেশের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। কৃতি খারবান্দা রয়েছেন ববির বিপরীতে। কিন্তু এই জীবনে জুটি একেবারে ঘেঁটে ঘ। ট্রেলারে এক জায়গায় তাই রীতেশ ও ববিকে বলতে শোনা গিয়েছে, “আমরা স্ত্রীদেরই বিয়ে করেছি, নাকি বউদিদের?”

ritesh-akshay-boby

ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন রানা দাগ্গুবতি ও আমান্দা রোজারিও। এছাড়া রয়েছেন বোমান ইরানি, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, রচপাল যাদব, নওয়াজউদ্দিন সিদ্দিকি, সৌরভ শুক্লার মতো অভিনেতারা। ছবিটি মুক্তি পাবে এবছর দীপাবলিতে। ২৬ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। ‘হাউজফুল’ ফ্রাঞ্চাইজির ছবি হলেও এটি পরিচালনা করেননি সাজিদ খান। ফারহাদ সামজি সামলেছেন পরিচালনার দায়িত্ব। ‘হাউজফুল ৩’ ছবিটি অবশ্য সাজিদ খানের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ আরও পড়ুন: ‘দুর্গা কে?’ দেবীপক্ষের সূচনালগ্নে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন স্বস্তিকার ]

%%SP_PROTECT_0%%

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.