Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
শুভ মঙ্গল জ্যাদা সাবধান

সহ-অভিনেতার ঠোঁটে গভীর চুম্বন, ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’-এ নতুন ভূমিকায় আয়ুষ্মান

দেখুন ছবির ট্রেলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২০, ২০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২০, ২০:২৯

options
link
সহ-অভিনেতার ঠোঁটে গভীর চুম্বন, ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’-এ নতুন ভূমিকায় আয়ুষ্মান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজ যতই এগিয়ে যাক, সমকামিতা নিয়ে আজও ছুঁতমার্গ যায়নি। ছেলের সঙ্গে ছেলে বা মেয়ের সঙ্গে মেয়ের সম্পর্ক এখনও সমাজ মেনে নিতে পারে না। বাঁকা দৃষ্টিতে সেই যুগলকে দেখে সকলে। দেশের মেট্রোপলিটন শহরগুলোতে যদিও বা মানুষ অনেকটা খোলা মনের, মফঃস্বল বা গ্রামের দিকে এ যেন এক ধরনের পাপ। কিন্তু কেন? ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ ছবিটি আরও একবার সেই প্রশ্নই তুলে দিল।

ছবির গল্প কার্তিক আর আমনকে নিয়ে। এরা একে অপরকে ভালবাসে। কিন্তু বলতে পারে না। সমস্যা ওই একটাই। লোকে কী বলবে। ট্রেলারে দেখা যায়, কার্তিক আমনকে বলছে এই সম্পর্কের কথা যেন সে তার বাবা-মাকে জানায়। আমনের বাবা-মা শিক্ষিত। তাঁরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন। কিন্তু আদতে তা হয় না। আমনের পরিবারও আর পাঁচজনের মতো সমকামিতা মেনে নিতে পারে না। কুসুম নামে এক সুন্দরী মেয়ের সঙ্গে আমনের বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগে যায় তারা। ঘোড়ায় চড়ে বিয়ে করার জন্য রওনাও হয় আমন। কিন্তু শেষ পর্যন্ত কার্তিকের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেয় সে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Shubh-Mangal-Zyada-Saavdhan-1

[ আরও পড়ুন: শুটিংয়ের ফাঁকে হালকা মেজাজে মিমি, ক্যারাম খেললেন খুদেদের সঙ্গে ]

ছবিতে কার্তিক ও আমনের ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র কুমার। আয়ুষ্মান বরাবরই গতানুগতিকতা থেকে বেরিয়ে ছবি করেন। তাঁর প্রথম ছবি ছিল ‘ভিকি ডোনার’। তারপর থেকে তিনি যেক’টা ছবি করেছেন প্রতিটিই আর পাঁচটা কমার্শিয়াল ছবি থেকে আলাদা। ‘অন্ধাধুন’ তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার। এছাড়া ‘বধাই হো’, ‘দম লাগাকে হেইশা’, ‘আর্টিকল ১৫’, ‘ড্রিম গার্ল’-এর মতো ছবি করেছেন তিনি। প্রতিটার মধ্যেই লুকিয়ে আছে মেসজ। এই ছবিটিও ব্যতিক্রম নয়। এবার সমকামী সম্পর্ক নিয়ে ছবি করেছেন আয়ুষ্মান। ছবির প্রয়োজনে সহ-অভিনেতার ঠোঁটে গভীরভাবে চুমু খেতেও তাঁর বাধেনি।

‘শুভ মঙ্গল সাবধান’ ছবির সিক্যুয়েল হল ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’। আয়ুষ্মান ও জিতেন্দ্র ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নীনা গুপ্তা, গিরীরাজ রাও, মানবী গাগরুর মতো অভিনেতা অভিনেত্রীরা। ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ আরও পড়ুন: অরিন্দমের বিরুদ্ধে #MeToo অভিযোগে নতুন মোড়, রূপাঞ্জনার পাশে পরিচালকের স্ত্রী ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.